ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে সারের সংকট নেই, মজুত ৩৫ শতাংশ বেশি: কৃষিমন্ত্রী পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬-এ ফিরছেন জনি ডেপ? জ্যাক স্প্যারো হওয়ার ইঙ্গিত অভিনেতার ট্রাম্পকে বিপজ্জনক বর্জ্য আখ্যা, ইরানি দূতাবাসের মিম-ব্যঙ্গ সরঞ্জাই ইউপি নির্বাচনে মতি সকলের কাছে দোয়া প্রত্যাশী ইউএনওর সহযোগিতায় রাণীশংকৈলে নবজাতকের জন্ম, মানবিকতার দৃষ্টান্ত স্থাপন ‘বাষ্পস্নান’ করতে গিয়ে কী ঘটে জাহ্নবী কপূরের? কেন জ্ঞান হারাতে বসেন অভিনেত্রী চুলে হলুদও মাখা যায়? পাতলা চুল ঘন করতে বা টাকে চুল গজাতে উপকারী, মাখার ৫ কৌশল আছে পরমাণু বিস্ফোরণ হলে এসি বন্ধ করুন! ট্রাম্পের হুঁশিয়ারির মাঝে ভিডিয়ো দিয়ে নাগরিকদের সাবধান করল ইরান রাসিক প্রশাসকের সঙ্গে ফল ব্যবসায়ী সংগঠনের সৌজন্য সাক্ষাৎ কন্ডোম নয়, পুরুষের জন্য জন্মনিয়ন্ত্রক বড়ি! ৮ ঘণ্টার জন্য থামবে শুক্রাণুর গতি, ক্ষতি হবে না পুরুষত্বের মা হওয়ার পরে ওজন কমাতে ব্যায়াম শুরু করেছেন? যে মারাত্মক ভুলটি প্রায় সকলেই করেন, কী ভাবে তা এড়াবেন প্রথম বার কলকাতায় ‘গুলাবি কুইন’ জৈসমীন! শীতের সন্ধ্যায় শহরে গানের আসর, টিকিটের দাম কত? এসআরবির নতুন মহাপরিচালক হলেন রুয়েটের সাবেক শিক্ষার্থী ফারুক আহম্মেদ ‘দো পেগ পি কে’, কাকভোরে নতুন রূপে চমকে দিলেন সালমান! সেই সঙ্গে সমালোচিতও হলেন ‘ভাইজান’ ‘যতক্ষণ না পারছি, মহড়া করতে দাও’, ‘তু মিল জায়ে’-র নাচ তুলতে গিয়ে কী অভিজ্ঞতা হয়েছিল শাহরুখের? বাঘায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মাদক জব্দ সিরাজগঞ্জ ও পাবনায় ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার মোহনপুর থানায় নবাগত ওসি আতিকুর রহমানের যোগদান চট্টগ্রামে মুমিন হত্যা মামলার প্রধান আসামি কুমিল্লায় গ্রেপ্তার সিংড়ায় মরহুমা খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ০৯:৩১:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ০৯:৩১:২৪ অপরাহ্ন
মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মায়ের ওপর অভিমান করে ভবানন্দ রায় (২১) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

রোববার (২২ জুন) বিকালে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের ভন্ডগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। ভবানন্দ রায় ওই এলাকার মৃত.চৈতু বর্মনের ছেলে।

নন্দুয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বারী এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে ভবানন্দ রায়কে তাঁর মা পারিবারিক বিষয়ে নিয়ে বকাঝকা করে। এতে সে অভিমান করে বাড়ির সকলের অগোচরে নিজ শয়নকক্ষের সরের সাথে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে ঝুলন্ত অবস্থায় ভবানন্দ রায়কে দেখতে পেয়ে পরিবারের লোকজন চেঁচামেচি করলে আশেপাশের লোকজন ছুটে এসে ভবানন্দ রায়কে মৃত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ সৎকার করার অনুমতি দেয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশে সারের সংকট নেই, মজুত ৩৫ শতাংশ বেশি: কৃষিমন্ত্রী

দেশে সারের সংকট নেই, মজুত ৩৫ শতাংশ বেশি: কৃষিমন্ত্রী