ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

৩৩ বছর বয়সে ১৮ বছরের চরিত্রে আলিয়া!

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ০৭:০৮:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ০৭:০৮:১৫ অপরাহ্ন
৩৩ বছর বয়সে ১৮ বছরের চরিত্রে আলিয়া! ছবি: সংগৃহীত
বলিউডে নায়িকাদের বয়স নিয়ে আলোচনা নতুন নয়। কিন্তু একটি টিজার মুক্তি পেয়েই সেই পুরনো বিতর্ককে আবার সামনে এনে দিল। কারণ, ‘আলফা’ ছবিতে ৩৩ বছর বয়সী আলিয়া ভাটকে দেখা যাবে ১৮ বছরের এক তরুণীর চরিত্রে। আর সেই সিদ্ধান্তকেই অনেকেই বলছেন বলিউডে নারী অভিনেত্রীদের জন্য এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত।

সম্প্রতি মুক্তি পেয়েছে আদিত্য চোপড়ার প্রযোজনায় তৈরি ‘আলফা’-র প্রথম টিজার। YRF Spy Universe-এর এই ছবিকে ভারতের প্রথম বড় মাপের নারী-কেন্দ্রিক স্পাই থ্রিলার হিসেবে তুলে ধরা হচ্ছে। টিজারে দেখা যায়, সীতা নামের এক তরুণীকে ছোটবেলা থেকেই তৈরি করা হয়েছে অস্ত্রের মতো। তার জীবনের প্রথম বড় মিশনই যেন জন্মদিনের উপহার হিসেবে তুলে দেওয়া হয় তার হাতে। সেই সীতার ভূমিকাতেই অভিনয় করছেন আলিয়া ভাট।

এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় আলোচনা। কারণ বাস্তবে আলিয়ার বয়স ৩৩। তিনি এখন বলিউডের অন্যতম প্রতিষ্ঠিত অভিনেত্রী, আন্তর্জাতিক ব্র্যান্ডের মুখ এবং একজন মা। অথচ পর্দায় তিনি ফিরছেন এক কিশোরীর চরিত্রে। অনেকের মতে, এই কাস্টিং শুধু গল্পের প্রয়োজনে নয়, বরং বলিউডের দীর্ঘদিনের এক অদৃশ্য নিয়মকে চ্যালেঞ্জ জানায়।

হিন্দি ছবিতে বহু দশক ধরে দেখা গেছে, পুরুষ তারকারা বয়স বাড়ার পরেও সহজেই অনেক কম বয়সি চরিত্রে অভিনয় করে গিয়েছেন। পঞ্চাশ কিংবা ষাট ছুঁয়েও তারা রোম্যান্টিক নায়ক বা তরুণ চরিত্রে দর্শকদের সামনে এসেছেন। অন্যদিকে, অভিনেত্রীদের ক্ষেত্রে পরিস্থিতি ছিল একেবারেই আলাদা। বয়স তিরিশ পেরোলেই অনেকের জন্য প্রধান চরিত্রের সুযোগ কমে গেছে, আর বিয়ের পর বা মাতৃত্বের পর সেই সুযোগ আরও সীমিত হয়েছে।

সালমান খানের একাধিক ছবিতে তাঁর বিপরীতে অনেক কম বয়সি অভিনেত্রীদের দেখা গেছে। শাহরুখ খানও সাম্প্রতিক ছবিগুলিতে তুলনামূলক তরুণ চরিত্রে অভিনয় করেছেন। অক্ষয় কুমারের ক্ষেত্রেও একই ছবি দেখা যায়। কিন্তু অভিনেত্রীদের জন্য এই স্বাধীনতা খুব কমই ছিল।

বলিউডের ইতিহাসে এমন বহু উদাহরণ রয়েছে যেখানে জনপ্রিয় অভিনেত্রীরা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মূলধারার কেন্দ্রীয় চরিত্র থেকে সরে যেতে বাধ্য হয়েছেন। মাধুরী দীক্ষিত, রাভিনা ট্যান্ডনের মতো তারকারাও সেই বাস্তবতার মুখোমুখি হয়েছেন। আবার শেফালি শাহ একসময় এমন একটি চরিত্রে অভিনয় করেছিলেন যেখানে তিনি পর্দায় অক্ষয় কুমারের মায়ের ভূমিকায়, অথচ বাস্তবে তাঁর চেয়েও কম বয়সি।

তবে গত এক দশকে ছবিটা কিছুটা বদলাতে শুরু করেছে। শ্রীদেবীর ‘ইংলিশ ভিংলিশ’, বিদ্যা বালানের ‘কাহানি’ ও ‘দ্য ডার্টি পিকচার’, কিংবা কঙ্গনা রানাউতের ‘কুইন’ দেখিয়েছে যে নারী-কেন্দ্রিক ছবিও দর্শক টানতে পারে। তবু বড় বাজেটের ফ্র্যাঞ্চাইজি বা অ্যাকশন ঘরানায় নারীদের নেতৃত্ব এখনও বিরল।

সেখানেই ‘আলফা’ আলাদা। এখানে আলিয়া শুধু গল্পের অংশ নন, তিনিই গল্পের কেন্দ্র। তাঁকে কোনও নায়কের প্রেমিকা হিসেবে নয়, বরং পুরো কাহিনির চালিকাশক্তি হিসেবে দেখা যাচ্ছে। ছবির অ্যাকশন, আবেগ, সংঘাত এবং চরিত্রের বিকাশ—সবকিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি।

আলিয়ার কেরিয়ারও যেন এই পথেই এগিয়েছে। ‘উড়তা পাঞ্জাব’, ‘রাজি’, ‘ডার্লিংস’ থেকে ‘গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’—প্রতিটি ছবিতেই তিনি নিজের চরিত্রকে নতুন মাত্রা দিয়েছেন। এবার ‘আলফা’-য় তিনি একেবারে অ্যাকশন ফ্র্যাঞ্চাইজির মুখ।

তাই ‘আলফা’ শুধুমাত্র একটি স্পাই থ্রিলার নয়। ছবিটি বলিউডের সেই পুরনো ধারণাকেও প্রশ্ন করছে, যেখানে অভিনেত্রীদের বয়সই অনেক সময় তাঁদের সম্ভাবনার সীমা ঠিক করে দিত। আলিয়া ভাটের এই কাস্টিং হয়তো সেই ভাবনার বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ বার্তা—পর্দায় একজন শিল্পীর মূল্য নির্ধারণ করবে তাঁর অভিনয়, বয়স নয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক