ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানিতে মানুষের কথা শুনছেন রাজশাহী জেলা প্রশাসক খাতা চ্যালেঞ্জে ইংরেজি-মুখী শিক্ষার্থীরা, রাজশাহীতে আবেদন ৯৮৭১০ হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন মাদকবিরোধী অভিযান জোরদার ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতে এএসআইদের নির্দেশনা ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫

“মানবিকতা শুধু রক্তদানই নয়, বরং ভালোবাসা ছড়িয়ে দেওয়ার মাধ্যমেও মানবসেবা করা যায়”- রক্ত বন্ধন ফাউন্ডেশন

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ০৯:১৩:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ০৯:১৩:৪৪ অপরাহ্ন
“মানবিকতা শুধু রক্তদানই নয়, বরং ভালোবাসা ছড়িয়ে দেওয়ার মাধ্যমেও মানবসেবা করা যায়”- রক্ত বন্ধন ফাউন্ডেশন
রাজশাহী মহানগরীতে রক্ত বন্ধন ফাউন্ডেশন পক্ষ থেকে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে বুফে লাঞ্চের মাধ্যেমে সুষ্ঠুভাবে সম্পন্ন হলো “প্রজেক্ট হাসিমুখ”। শুক্রবার (২১ জুন) দুপুরে রাজশাহী মহানগরীর কয়েরদাঁড়া এলাকার জাবালে নূর হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই কর্মসূচিটি পালিত হয়। 
এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের মুখে একটুখানি হাসি ফুটিয়ে তোলা এবং ভিন্নধর্মী খাবারের আয়োজনের মাধ্যমে তাদের কাছে ভালোবাসা পৌঁছে দেওয়া।
ছোট পরিসরের এই বুফে আয়োজনে ছিল ব্যতিক্রমী ও মনোমুগ্ধকর সব খাবার। মেন্যুতে ছিল: আস্ত খাসি দিয়ে বিরিয়ানি, নুডুলস, নাগেট, সসেজ, মোমো, পায়েস, মিষ্টি, দই, ডাবের পুডিং, মৌসুমি ফল আম, কোল্ড ড্রিংস, ও নানান রকমের চকলেট। এসময় প্রায় ৬০জন শিক্ষার্থী মাদরাসার উপস্থিত ছিল।
মাদরাসার এক শিক্ষার্থী (পবিত্র কুরআনের হাফেজ) আব্দুল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে জিবনে প্রথম এমন বুফে লাঞ্চ করার সুযোগ পেলাম। বুফে ডিনার বা লাঞ্চ এর অনেক নাম শুনেছি ফেইসবুক ও ইউটিউবেও দেখেছি, অনেক ইচ্ছা ছিল। তবে আজ সেই ইচ্ছা পূরণ হবে জানতাম না, হয়তো আল্লাহ আমার সেই ইচ্ছা রক্ত বন্ধন ফাউন্ডেশনের মাধ্যেমে পূরণ করেছে। আল্লাহ যেন এই রক্ত বন্ধন ফাউন্ডেশন কে সামনে আরও এগিয়ে নিয়ে যায়। আমার অফুরন্ত দু’আ ও ভালোবাসা রইল এই ফাউন্ডেশনের প্রতি। 
রক্ত বন্ধন ফাউন্ডেশন এর পরিচালক মো: রোমেল রহমান জানান, এই আয়োজনটি সফলভাবে বাস্তবায়নে যারা অর্থ সহায়তা দিয়েছেন, স্বেচ্ছাশ্রমে অংশ নিয়েছেন এবং উপস্থিত থেকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হচ্ছে। বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়েছে সেইসব মহৎ হৃদয়ের মানুষদের, যারা প্রচ- গরম উপেক্ষা করে রান্নার মতো কঠিন কাজে সম্পৃক্ত থেকে আয়োজনটিকে সফল করে তুলেছেন।
রক্ত বন্ধন ফাউন্ডেশন এর কর্মী মো: নূর মোহাম্মদ আমীর হামজা বলেন, “রক্ত বন্ধন ফাউন্ডেশন যেন মানবতার পথে, সততা ও নিষ্ঠার সাথে আগামীতেও কাজ করে যেতে পারে, সে জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
এই আয়োজনের মাধ্যমে রক্ত বন্ধন ফাউন্ডেশন আবারও প্রমাণ করল, মানবিকতা শুধু রক্তদানেই সীমাবদ্ধ নয়, বরং ভালোবাসা ছড়িয়ে দেওয়ার মাধ্যমেও মানবসেবা করা যায়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ