ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উদ্বোধন লালপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপির গণবিজ্ঞপ্তি

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ০৯:০৮:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ০৯:০৮:১৮ অপরাহ্ন
এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপির গণবিজ্ঞপ্তি ফাইল ফটো
রাজশাহী মহানগরীর নিম্নবর্ণিত ২৫ (পঁচিশ) টি পরীক্ষা কেন্দ্রে আগামী ২৬ জুন ২০২৫ হতে ১০ আগস্ট ২০২৫ পর্যন্ত ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি), আলিম, এইচএসসি(বিএমটি), এইচএসসি(ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হবে।  

উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

রোববার (২২ জুন) আরএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল হাসান, পিপিএম কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

পরীক্ষা উপলক্ষ্যে আগামী ২৬ জুন ২০২৫ হতে ১০ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ) ও ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরীক্ষা কেন্দ্রসমূহ হলো নিউ গভঃ  ডিগ্রী কলেজ, রাজশাহী, রাজশাহী সরকারী মহিলা কলেজ, রাজশাহী, রাজশাহী কলেজ, রাজশাহী, শাহমখদুম কলেজ, রাজশাহী, রাজশাহী কোর্ট কলেজ, রাজশাহী, মাদার বখস্ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, রাজশাহী, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ, রাজশাহী, বরেন্দ্র কলেজ, রাজশাহী, শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান সরকারি ডিগ্রী কলেজ, রাজশাহী, রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, রাজশাহী, রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল এন্ড কলেজ, রাজশাহী, রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, রাজশাহী, অগ্রণী স্কুল ও কলজে, রাজশাহী, নওহাটা সরকারি ডিগ্রী কলেজ, পবা, রাজশাহী, নওহাটা মহিলা  কলেজ, পবা, রাজশাহী, রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসা, রাজশাহী, মদীনাতুল উলুম কামিল মাদরাসা, বোয়ালিয়া, রাজশাহী, নওহাটা ছালেহিয়া দারুস সুন্নাত ফাজিল মাদরাসা, পবা, রাজশাহী, হাজী জমির উদ্দিন সাফিনা মহিলা কলেজ, রাজপাড়া (ভেনু), মহানগর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট, কাটাখালী, রাজশাহী, জাতীয় বিজ্ঞান গবেষণা ও প্রযুক্তি মহাবিদ্যালয়, মাতৃকা ভবন, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী, আদর্শ কারিগরি ও বাণিজ্যিক কলেজ, বোয়ালিয়া, হেতেম খাঁ, সদর, রাজশাহী, সিটি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল ও কলেজ, সিটি বাইপাস রোড, রাজপাড়া, রাজশাহী সদর, হড়গ্রাম মডেল টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, রাজপাড়া,  সদর, রাজশাহী ও ন্যাশনাল বিএম কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, রাজপাড়া।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান