ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছেলে-মেয়েকে নিয়ে ফুরফুরে মেজাজে পরীমণি পাকিস্তান সফরে যাচ্ছে ইউজিসির ১৫ সদস্যের প্রতিনিধি দল পুলিশের সামনেই আরডিএ এর টেন্ডার বাক্স ছিনতাই হাটহাজারীতে নাশকতা ও হত্যা চেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার বাংলাদেশ সীমান্তে আছড়ে পড়ল ভারতীয় ড্রোন, আতঙ্ক রাজশাহী বিআরটিএ অফিসে ঘুষের অভিযোগ, সেবাগ্রহীতাদের ভোগান্তি চরমে ফেনীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি কাজল গ্রেফতার পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, বিক্ষোভে দুই ড্রাম ট্রাকে আগুন দুর্গাপুরে তিন আদম দালালের ভয়াবহ প্রতারণার ফাঁদ আবাসিক হোটেলে পড়ে ছিল নারীর গলাকাটা মরদেহ গোপনে বিয়ে করলেন আলোচিত মডেল সুবাহ আমি নির্বাচনে হারিনি, পদত্যাগ করব না: মমতা অন্তর্বর্তী সরকারের আমলের চেয়ে এখন অপরাধ বেশি হচ্ছে : হাসনাত আবদুল্লাহ হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু নারায়ণগঞ্জে অভিযানে হামলা, র‍্যাবের ৩ সদস্যকে কুপিয়ে জখম পকেটে চিপস, ভেতরে ১ হাজার ইয়াবা টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেললো বাংলাদেশ পায়ের পেশিতে টান, হাঁটতে গেলে যন্ত্রণা, ওষুধে নয় ব্যথা সারবে সহজ কিছু ব্যায়ামে মান্দায় টাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক কারবারী গ্রেফতার শুষ্ক-রুক্ষ চুলের যত্ন দরকার ধাপে ধাপে, কী ভাবে

টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে রাজশাহীতে বিসিবি সভাপতি বুলবুল

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ০৭:৩১:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ০৭:৩১:৫৯ অপরাহ্ন
টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে রাজশাহীতে বিসিবি সভাপতি বুলবুল টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে রাজশাহীতে বিসিবি সভাপতি বুলবুল
টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশের সাত বিভাগীয় শহরে চলছে বিসিবির আয়োজিত সপ্তাহব্যাপী উৎসব। তারই অংশ হিসেবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামেও চলছে নানা কার্যক্রম।

রবিবার সকালে স্টেডিয়ামে অনূর্ধ্ব-১২ সিক্স-এ-সাইড ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এদিন সকালে আসার পরে ব্যাস্ত সময় কাটান তিনি।

বাংলাদেশ টেস্ট স্ট্যাটাসের ২৫ বছর পূর্তিতে দেশব্যাপী অনূর্ধ্ব-১২ সিক্স-এ-সাইড ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে রোববার রাজশাহীর তেরোখাদিয়ায় বিভাগীয় স্টেডিয়ামে আসেন বিসিবি সভাপতি। এত দিন শোনা গেছে, পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকার কথা বলে রাজশাহীতে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয় না। নতুন সভাপতি বলছেন, আন্তর্জাতিক ক্রিকেটের জন্য যেসব সুযোগ- সুবিধা থাকা দরকার, এর সবই তাঁর কাছে আন্তর্জাতিক মানেরই মনে হয়েছে। তাই রাজশাহীতেও সম্ভব আন্তর্জাতিক ম্যাচ আয়োজন। বুলবুলের মতে, রাজশাহীর গ্রাউন্ডস আন্তর্জাতিক মানের। যোগাযোগ ব্যবস্থাও দারুণ। সভাপতি বলেন, ‘সকালে আমার ঢাকা থেকে রাজশাহী আসতে ৪০ মিনিট সময় লেগেছে। যোগাযোগ ব্যবস্থা দারুণ। আসার পরে কিছুক্ষণের জন্য যে হোটেলে অবস্থান করেছি, সেটা আমার কাছে মনে হয়েছে আন্তর্জাতিক মানের। এখানে মাঠ যেটা আছে, সেটাও আন্তর্জাতিক মানের। রাজশাহীতে যেটা আছে, বিশ্বের অনেক দেশেই এ রকম মাঠ নেই।

রাজশাহী ঘিরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভ‚ঁইয়ারও স্বপ্ন আছে বলে জানালেন বুলবুল। তিনি আরও বললেন, ‘মাত্র ২২ দিন হয়েছে আমি বিসিবির সভাপতি হয়েছি। এর মধ্যে উপদেষ্টা মহোদয়ের সঙ্গে আমার কয়েকবার মিটিং হয়েছে। তাঁর খুব ইচ্ছে, কীভাবে আমরা রাজশাহীর ক্রিকেটটাকে আন্তর্জাতিক মানের করতে পারি। তাঁর নির্দেশ আছে এখানে বিপিএল করার জন্য। আমরা কীভাবে এটা করতে পারি, তার জন্য সবকিছুই দেখছি। সে জন্য এখানে গ্রাউন্ড কমিটির চেয়ারম্যানও এসেছেন আমার সঙ্গে। রাজশাহীকে কেন্দ্র করে পুরো উত্তরবঙ্গের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার লক্ষ্য বিসিবির। সে কথা জানিয়ে বুলবুল বলেন, ‘আমরা আজ টেস্ট ক্রিকেটের ২৫ বছর উদ্ধসঢ়;যাপন করতে এসেছি। সঙ্গে সঙ্গে এখানে বিসিবির কার্যক্রম কীভাবে রাজশাহীকে কেন্দ্র করে পুরো উত্তরবঙ্গে পরিচালনা করতে পারি, সেটা দেখাও উদ্দেশ্য। বিশেষ করে রাজশাহী অঞ্চলে প্রিমিয়ার লিগ, রাজশাহী ইয়ুথ প্রিমিয়ার লিগ নিয়ে বড় পরিকল্পনা আছে। আমরা যাকে বলছি ট্রিপল সেঞ্চুরি। ট্রিপল সেঞ্চুরির অংশ, ক্রিকেটকে কীভাবে বিকেন্দ্রীকরণ করা যায়। তারই অংশ হিসেবে রাজশাহী এসেছি। যা কিছু দেখলাম, এটা রাজশাহীতে সম্ভব। গত মে মাসে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের রাজশাহী সফরে দর্শকদের সাড়া নিয়েও কথা বলেন বুলবুল। তিনি বলেন, ‘রাজশাহীর টেস্ট হিসেবে আমরা সাউথ আফ্রিকা ইমার্জিং টিমকে পাঠিয়েছিলাম। পুরো বিশ্বে সবচেয়ে বড় যে খরা, মানুষ মাঠে গিয়ে খেলা দেখে না। মানুষ টেলিভিশন কিংবা স্ট্রিমিংয়ে খেলা দেখে। কিন্তু রাজশাহীর মাঠে পুরো গ্যালারি ভরে গিয়েছিল। তার মানে এখানে চাহিদা আছে। রাজশাহীর মানুষ খেলা দেখতে চায়। ওটাই আমাদের স্বপ্ন। দর্শককে কীভাবে মাঠে আনতে পারি, ক্রিকেটকে আরও পপুলার করতে পারি, সেটাই আমাদের মূল লক্ষ্য। সেভাবেই কাজ করছি। টেস্ট ক্রিকেটের ২৫ বছর পরেও আমাদের সমর্থকদের কমতি নেই। রাজশাহী তার উদাহরণ। রাজশাহীর ক্রিকেটকে এগিয়ে নিতে আরও অনেক সুযোগ-সুবিধা বাড়াতে হবে। সেগুলো বাস্তবায়নে পরিকল্পনা করছে বিসিসি। বুলবুল বললেন, এখানে ফ্লাড লাইট নেই। এখন পৃথিবী অনেক এগিয়ে গেছে।

এলইডি লাইট দিয়ে সারা পৃথিবীতে খেলা হচ্ছে। আমরা চেষ্টা করব সেদিকেই নিয়ে যাওয়ার। রাজশাহীতে বিপিএল হলে অবশ্যই সেভাবেই হবে। আবাসনের উন্নয়নও অবশ্যই আমরা করব। আমরা চাচ্ছি ক্রিকেট শুধু ঢাকাকেন্দ্রিক না থেকে সারা দেশে ছড়িয়ে পড়–ক। রাজশাহী থেকে যেন আরও বেশি খেলোয়াড় উঠে আসে, সে জন্য প্রিমিয়ার লিগ চালুর পরিকল্পনা নিয়েছি। স্টেডিয়ামের সামনেই রাখা ছিল একটি ‘কমেন্ট বোর্ড’। সেখানে ক্রিকেটকে ঘিরে নিজেদের স্বপ্নের কথা লিখেছেন ক্রিকেটপ্রেমীরা। বুলবুল লিখেছেন, ‘টেস্ট ক্রিকেটে আমরা বিশ্বসেরা হতে চাই। এটি কীভাবে সম্ভব, জানতে চাইলে বুলবুল বলেন, ‘আমি আমার স্বপ্নের কথা লিখেছি। বাস্তবায়ন করা খুব একটা কঠিন ব্যাপার না। আমাদের পরিকল্পনা আছে। আজ এখানে ১২ বছরের নিচে যারা খেলে, তাদের নিয়ে এসেছি। এরাই আমাদের ভবিষ্যৎ। তাদের সঠিকভাবে পরিচালনা করতে পারলে আমাদের টেস্ট ক্রিকেট বিশ্বসেরা হবে। নবীন ক্রিকেটারদের সহায়তা দিয়ে যাওয়ার আশ্বাসও দিলেন বুলবুল, যারা

ক্রিকেটার হতে চায়, ক্রিকেট বোর্ডের সহায়তা ছাড়া হয়তো তারা অনেক দূর যেতে পারবে না। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, ভালো ক্রিকেটার হওয়ার জন্য যে ভালো ট্রেইনার দরকার, কোচ দরকার, যেটা আমরা করতে পারব, সেটা আমরা দেব। নবীনদের বলব, তারা যেন সৎ মানুষ হিসেবে ক্রিকেট খেলে। আমরা অনেক টুর্নামেন্ট করছি। তাদের খেলার সুযোগ আছে। তারা যদি সততার সঙ্গে খেলে, অবশ্যই পারবে। আর তাদের সহায়তার জন্য বিসিবি আছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
পুলিশের সামনেই আরডিএ এর টেন্ডার বাক্স ছিনতাই

পুলিশের সামনেই আরডিএ এর টেন্ডার বাক্স ছিনতাই