ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘাসিগ্রাম ইউপির ১৫টি মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময় তানোরে পল্লী বিদ্যুতের গ্রাহক সেবার মান বেড়েছে রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে প্রকৃত মালিকদের হাতে ফিরল ৫০ হারানো মোবাইল ফোন প্রেসক্লাবের সভাপতির দোয়ার ব্যানারে রাজনীতি ব্যবহারে রাজশাহীর সাংবাদিকতায় বিতর্ক সহ-অভিনেতার সঙ্গে গন্ডগোল, একে অপরকে চড়, পাল্টা চুলোচুলিও মার্কিন সেনাবাহিনীর বিশেষ পরামর্শের পরেই ইরানে হামলা থামালেন ট্রাম্প নাটোরের বাংলাদেশি বান্ধবীকে ফেলে পালালেন সেই চীনা নাগরিক বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী আবারও চলন্ত বাসে ধর্ষণচেষ্টা ছোট ভাইয়ের স্ত্রীর ঘরে ঢুকে পড়েন ভাসুর, অতঃপর... ধামইরহাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত মাকে সম্পত্তির জন্য বেধড়ক পেটালেন ছেলে ফেনীতে স্ত্রীর ইজ্জত বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্বামীর স্পর্শকাতর অঙ্গ চেপে ধরে বাবাকে হত্যা করল ছেলে ঝালকাঠির চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না কোলের শিশু বলাৎকারের পর শিশুশিক্ষার্থীকে ৫ টাকা দিলেন শিক্ষক নগরীতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৬ রাজশাহীতে জেলা পুলিশের অভিযানে গ্রেফতার ১৪, ডিবির অভিযানে বিপুল পরিমান গাঁজা উদ্ধার রাজশাহীতে পৃথক তিন মাদক মামলায় তিন আসামির কারাদন্ড এক দশকেও বসেনি রাবি সিনেট, প্রশ্নের মুখে নীতিনির্ধারণ ও জবাবদিহি

৫০ ছুঁইছুঁই শাকিরার শরীরে মেদ জমে না বিশেষ খাদ্যাভ্যাসে!

  • আপলোড সময় : ১২-০৬-২০২৬ ০৫:৩৮:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৬ ০৫:৩৮:৩১ অপরাহ্ন
৫০ ছুঁইছুঁই শাকিরার শরীরে মেদ জমে না বিশেষ খাদ্যাভ্যাসে! ছবি: সংগৃহীত
‘ওয়াকা ওয়াকা’ থেকে ‘দাই দাই’— গান বদলালেও শাকিরা বদলান না। ১৬ বছর আগে, ২০১০ সালের ফুটবল বিশ্বকাপের থিম সং হিসাবে 'ওয়াকা ওয়াকা' গানটি বিখ্যাত হল যে বার, তিনি তখন ৩৩। ১৬ বছর পরে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চেও শাকিরাকে একই রকম দেখতে লাগল। শরীর ভারী হয়নি। বাহুতে, কোমরে, পেটে কিংবা ঊরুতে জমেনি কোনও বাড়তি মেদ। যেমনটা সাধারণ ক্ষেত্রে চল্লিশোত্তর মহিলাদের শরীরে দেখা যায়। সাড়ে ৪৯ বছর বয়সেও তিনি একই রকম নির্মেদ, ঝরঝরে আর টানটান চেহারার অধিকারী। পেটের পেশিগুলি এখনও সুগঠিত। তার কারণ কি কঠোর শরীরচর্চা? না, শুধু সেটুকু নয়। শাকিরার ফিটনেস প্রশিক্ষক অ্যানা কাইসার জানাচ্ছেন, খাওয়াদাওয়ার ব্যাপারেও কিছু বিশেষ নিয়ম মেনে চলেন পপ তারকা। পঞ্চাশের দোরগোরায় পৌঁছেও যে তাঁর ত্রিশের যুবতীর মতো গড়ন, তার একটি বড় কারণ ওই নিয়ম মেনে খাওয়াদাওয়াও।

কী ভাবে খাওয়া দাওয়া করেন শাকিরা?

অ্যানা কাইসার জানাচ্ছেন, শাকিরা খাওয়াদাওয়ার রুটিনে মূলত তিনটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব পায়— এক, কী ধরনের খাবার খাচ্ছেন, দুই, খাবারে প্রোটিনের মাত্রা আর তা কখন খাওয়া হচ্ছে এবং তিন, খাবার কতটা সময় অন্তর খাওয়া হচ্ছে। এর মধ্যে ওই তৃতীয় বিষয়টিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানাচ্ছেন শাকিরার প্রশিক্ষক।

১। খাবারের ধরন: সব সময় পুষ্টিকর খাবার খান শাকিরা। এমন খাবার, যা শরীরের উপকারে লাগবে আর কোনও ক্ষতি করবে না। মূলত তাঁর সকাল শুরু হয় একটা অমলেট আর কিছু সবুজ শাক-সব্জি খেয়ে। দুপুরে প্রোটিন সমৃদ্ধ স্যালাড খান আর রাতে খান সেদ্ধ করা সব্জি আর কিছু সহজপাচ্য হালকা প্রোটিন জাতীয় খাবার। সারা দিনে মাঝে মধ্যে যে ‘স্ন্যাক’ বা টুকটাক মুখচালানোর খাবার খান শাকিরা, তাতেও কোনও অস্বাস্থ্যকর খাবার থাকে না। ফল, গরম গরম বানানো স্যুপ, কোনও একটি বা দু’টি সব্জি, প্রোটিন স্মুদি বা প্রোটিন শেক, এই সমস্ত খান সারা দিনে।

২। খাবারের প্রোটিন: প্রোটিন খাওয়ার ব্যাপারে কিছু নিয়ম মেনে চলেন শাকিরা। প্রথম, তিনি শরীরচর্চা করার ৪৫ মিনিটের মধ্যে প্রোটিন খান। কারণ, তাতে শরীর আরও ভাল ভাবে ফ্যাট ঝরায় এবং পেশি আরও শক্তিশালী হয়। দ্বিতীয়ত, শাকিরা প্রতি বারের মূল খাবার বা ‘মিল’-এর সঙ্গে বাধ্যতামূলক ভাবে প্রোটিন খান। তৃতীয়ত, সকালের দিকে ভারী প্রাণিজ প্রোটিন খেলেও রাতের দিকে সহজপাচ্য হালকা প্রোটিন নেন।

৩। খাওয়ার সময়: এই নিয়মটি শাকিরার ওজন বশে রাখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন, তাঁর প্রশিক্ষক কাইসার। তিনি বলছেন, ‘‘শাকিরা এক বারে অনেকটা বেশি হয়তো খান না। কিন্তু সারা দিনে এনার্জি কমতেও দেন না। প্রতি ২-৩ ঘণ্টা অন্তর কিছু না কিছু খাবার খান তিনি। স্যুপ, সব্জি, স্যালাড, শেক, যে কোনও পুষ্টিকর জিনিস কয়েক ঘণ্টা অন্তর অন্তর খেয়ে চলেন শাকিরা। ফলে তাঁর বিপাক ক্রিয়া চলতে থাকে সমানে। ক্রমাগত চলতে থাকে ফ্যাট ভাঙার প্রক্রিয়াও।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে প্রকৃত মালিকদের হাতে ফিরল ৫০ হারানো মোবাইল ফোন

রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে প্রকৃত মালিকদের হাতে ফিরল ৫০ হারানো মোবাইল ফোন