ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান হিটওয়েভ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আয়োজিত লুডু খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক সিংড়ায় কৃষি জমি কেটে পুকুর খনন: ৫০ হাজার টাকা জরিমানা আত্রাইয়ে প্রকাশ্যে গাঁজা সেবন, দুই যুবকের এক মাসের কারাদণ্ড তানোরে ৫০ ফিট রাস্তা এখন মরণ ফাঁদ ফুলবাড়ী ২৯ বিজিবি’র উদ্যোগে সীমান্তবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শত বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার ওয়ার্ড বিএনপি নেতার সহধর্মিণীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ ও জানাজায় অংশগ্রহণ নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার-৫ রাণীনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী যুবক গ্রেফতার সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ১০ সন্তানের বাবা-মা, তবু জোটে না দুবেলা খাবার; ভাঙা ঘরে মৃত্যুর প্রহর গুনছেন দম্পতি মুদি দোকানির খাটের নিচে মিললো সরকারি চাল কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে সিদ্ধান্ত জানাল ফিফা রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নগ্ন অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক তরুণী রাজশাহী সরকারি পলিটেকনিকে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রিয়াঙ্কার চোপড়ার অন্তরঙ্গ ভিডিও ফাঁস

ঘুষ গ্রহণের অভিযোগে ভাইরাল ভিডিও: বাগমারা থানার তদন্ত পরিদর্শক কমলেশ দাস প্রত্যাহার

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ১১:২১:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ১১:২১:৩১ অপরাহ্ন
ঘুষ গ্রহণের অভিযোগে ভাইরাল ভিডিও: বাগমারা থানার তদন্ত পরিদর্শক কমলেশ দাস প্রত্যাহার ঘুষ গ্রহণের অভিযোগে ভাইরাল ভিডিও: বাগমারা থানার তদন্ত পরিদর্শক কমলেশ দাস প্রত্যাহার
রাজশাহীর বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) কমলেশ দাসের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (৮ জুন) বেলা ১১টার দিকে তাকে বাগমারা থানা থেকে সরিয়ে রাজশাহী পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

ভাইরাল হওয়া ৫২ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, নিজ দপ্তরে বসে থাকা কমলেশ দাস অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির কাছ থেকে একটি খাম গ্রহণ করেন। পরে তিনি খামের ভেতর থেকে টাকা বের করে গণনা করে মানিব্যাগে রাখেন। ভিডিওতে তাকে হাসিমুখে কথোপকথন করতে এবং টেবিলের ওপর থাকা একটি লাল রঙের খাতাও দেখাতে দেখা যায়।

রোববার রাতে ‘কাজিম বাবু’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি প্রকাশ হওয়ার পর তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

তবে ভিডিওতে অর্থ প্রদানকারী ব্যক্তির পরিচয় স্পষ্ট নয়। এছাড়া ভিডিওটিতে কোনো অডিও না থাকায় তাদের কথোপকথনের বিষয়বস্তু কিংবা অর্থ লেনদেনের উদ্দেশ্য স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

জানা গেছে, প্রায় তিন মাস আগে কমলেশ দাস বাগমারা থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কমলেশ দাস বলেন, ভিডিওটি কীভাবে ধারণ করা হয়েছে তা তার জানা নেই। একই সঙ্গে তিনি দাবি করেন, বিভিন্ন প্রশাসনিক ও রেশনসংক্রান্ত কাজেও অনেক সময় অর্থ লেনদেন হয়ে থাকে।

এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পর তাৎক্ষণিকভাবে কমলেশ দাসকে বাগমারা থানা থেকে প্রত্যাহার করে রাজশাহী পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু হয়েছে এবং তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি বর্তমানে তদন্তাধীন। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ এবং সংশ্লিষ্টদের দায়-দায়িত্ব নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা

সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা