রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত গোলাগুলির ঘটনার পর ঘটনাস্থল থেকে ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করেছে র্যাব।
সোমবার (৮ জুন) পৌনে ১টার দিকে মতিহার থানার মৌলভী বুধপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তরা গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে পালিয়ে গেছে।
খবর পেয়ে র্যাব-৫, এর একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মিজানুর রহমান টনি