রাজশাহীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার

আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ০৮:৪৩:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ০৮:৪৩:০৬ অপরাহ্ন
 রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত গোলাগুলির ঘটনার পর ঘটনাস্থল থেকে ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করেছে র‌্যাব।

সোমবার (৮ জুন) পৌনে ১টার দিকে মতিহার থানার মৌলভী বুধপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তরা গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে পালিয়ে গেছে।

খবর পেয়ে র‌্যাব-৫, এর একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়। 

র‌্যাব জানায়, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]