ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

পত্নীতলায় ঘরে ঢুকে গৃহবধূর ওপর সশস্ত্র হামলা

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ০৮:২৬:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ০৮:২৬:৩০ অপরাহ্ন
পত্নীতলায় ঘরে ঢুকে গৃহবধূর ওপর সশস্ত্র হামলা পত্নীতলায় ঘরে ঢুকে গৃহবধূর ওপর সশস্ত্র হামলা
নওগাঁর পত্নীতলা উপজেলায় রাতে গরমের কারণে ঘরের দরজা খোলা রাখার সুযোগ নিয়ে এক গৃহবধূর ওপর বর্বরোচিত সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম ওই গৃহবধূর নাম সৈয়দা রোজি আক্তার (৩৭)। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে পত্নীতলা থানায় একটি লিখিত অভিযোগ (এজাহার) দায়ের করা হয়েছে।
 
এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত ৩ জুন দিবাগত রাতে খাবার খেয়ে বাবার বাড়িতে নিজ কক্ষে ঘুমাতে যান সৈয়দা রোজি আক্তার। প্রচণ্ড গরম থাকায় তিনি ঘরের দরজা খোলা রেখেছিলেন। রাত আনুমানিক ২টার দিকে অজ্ঞাতনামা ৩-৪ জন দুর্বৃত্ত বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। তারা শয়নকক্ষে ঢুকে ঘরের আসবাবপত্র তছনছ করতে থাকে। এ সময় শব্দ পেয়ে গৃহবধূর ঘুম ভেঙে যায়।
 
ঘুম ভেঙে গেলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে ওই গৃহবধূর মাথার বাম পাশে আঘাত করে গুরুতর জখম করে। এ সময় ভুক্তভোগীর চিৎকারে পাশের কক্ষে থাকা তার মা আনজুমান আরা বেগম (৫৫), বাবা সৈয়দ রেজাউল ইসলাম এবং ছোট বোন সৈয়দা রেশমী আক্তার (৩০) এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
 
রক্তাক্ত অবস্থায় পরিবার ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
 
দেরিতে অভিযোগ দায়েরের বিষয়ে ভুক্তভোগী সৈয়দা রোজি আক্তার জানান, চিকিৎসার কাজে ব্যস্ত থাকা এবং আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সঙ্গে পরামর্শ করতে কিছুটা সময় লাগায় থানায় এজাহার দায়ের করতে দেরি হয়েছে।
 
এ বিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হামলার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ (এজাহার) পাওয়া গেছে। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক