ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারীরিক প্রতিবন্ধী শিশু রাইয়ানের পাশে আতাউর রহমান ফাউন্ডেশন, উপহার পেল হুইলচেয়ার এইচএসসির প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফুলবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা ঠাকুরগাঁওয়ে টাঙ্গনের স্রোতে নিভে গেল এক শিশুর প্রাণ, এসএসসি পরীক্ষার্থী এখনও নিখোঁজ ঠাকুরগাঁও জেলা প্রশাসকের রাণীশংকৈল উপজেলা পরিদর্শন: উন্নয়ন, শিক্ষা ও জনসেবায় গুরুত্বারোপ শিক্ষার আলো ছড়িয়ে অবসরে আনিকা ফারজানা, বিদায় জানাল কলেজ পরিবার বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে রাজশাহী এডিটরস ফোরামের অভিনন্দন নগরীতে পৃথক অভিযানে ৯ কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে মধুমালা রেডিও ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ রাজশাহী ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দকে রাসিক প্রশাসকের অভিনন্দন বিপিজেএ’র সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯!

রাণীশংকৈলে পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ০১:৪২:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ০১:৪২:৩৯ অপরাহ্ন
রাণীশংকৈলে পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক রাণীশংকৈলে পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫পিস ইয়াবাসহ মুক্তারুল ইসলাম (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) রাতে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মুক্তারুল ইসলাম হোসেনগাঁও ইউনিয়নের রাউতনগর এলাকার বাগানপাড়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে বলে জানিয়েছে পুলিশ।রাণীশংকৈল থানা সূত্রে জানা যায়, মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই রহমাতুল্লাহ রনি ও এসআই রতনের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন মুক্তারুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।পুলিশ জানায়, মাদকের বিস্তার রোধে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, “নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মুক্তারুল ইসলাম নামে এক মাদক কারবারিকে ১৫ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালিত হবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সচেতন নাগরিকদেরও সহযোগিতা প্রয়োজন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষার আলো ছড়িয়ে অবসরে আনিকা ফারজানা, বিদায় জানাল কলেজ পরিবার

শিক্ষার আলো ছড়িয়ে অবসরে আনিকা ফারজানা, বিদায় জানাল কলেজ পরিবার