রাণীশংকৈলে পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ০১:৪২:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ০১:৪২:৩৯ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫পিস ইয়াবাসহ মুক্তারুল ইসলাম (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) রাতে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মুক্তারুল ইসলাম হোসেনগাঁও ইউনিয়নের রাউতনগর এলাকার বাগানপাড়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে বলে জানিয়েছে পুলিশ।রাণীশংকৈল থানা সূত্রে জানা যায়, মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই রহমাতুল্লাহ রনি ও এসআই রতনের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন মুক্তারুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।পুলিশ জানায়, মাদকের বিস্তার রোধে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, “নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মুক্তারুল ইসলাম নামে এক মাদক কারবারিকে ১৫ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালিত হবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সচেতন নাগরিকদেরও সহযোগিতা প্রয়োজন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]