ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী শিগগিরই আসছে দুই লম্বা ছুটির সুযোগ নতুন এক দেশে হামলা চালাল ইরানের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটিতে ভয়াবহ হামলা ইরানের, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী ও হুইলচেয়ার বিতরণ হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৭৮০ জনের মৃত্যু ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’: সমীরা চট্টগ্রামে আকস্মিক বন্যায় লন্ডভন্ড সাতকানিয়া নতুন এক দেশে হামলা চালাল ইরানের  নেত্রকোনায় ট্রেনে কাটা পোশাককর্মীর মরদেহ উদ্ধার সন্তানজন্মের পরেও ফিটনেসে আপসহীন আলিয়া রাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলা প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ০১:২১:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ০১:২১:২৮ অপরাহ্ন
চট্টগ্রামে র‍্যাবের অভিযানে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রামে র‍্যাবের অভিযানে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
কিশোরগঞ্জের বাজিতপুর থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এনাম হোসেন ওরফে খোকনকে (৪৯) চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (৬ জুন) রাত সোয়া ১০টায় পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার এনাম হোসেন কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার আটিপাড়া গ্রামের আক্তার উদ্দিনের ছেলে।

রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১১, নারায়ণগঞ্জের একটি যৌথ আভিযানিক দীর্ঘদিন ধরে পলাতক থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এনাম হোসেন পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 তিনি বাজিতপুর থানার ২০১২ সালের একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এনাম হোসেনকে কিশোরগঞ্জের বাজিতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক