কিশোরগঞ্জের বাজিতপুর থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এনাম হোসেন ওরফে খোকনকে (৪৯) চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (৬ জুন) রাত সোয়া ১০টায় পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার এনাম হোসেন কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার আটিপাড়া গ্রামের আক্তার উদ্দিনের ছেলে।
রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে র্যাব-৭, চট্টগ্রাম এবং র্যাব-১১, নারায়ণগঞ্জের একটি যৌথ আভিযানিক দীর্ঘদিন ধরে পলাতক থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এনাম হোসেন পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি বাজিতপুর থানার ২০১২ সালের একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বলে জানিয়েছে র্যাব।
র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এনাম হোসেনকে কিশোরগঞ্জের বাজিতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।