ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন নগরীতে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও এসকাফ সিরাপ-গ্রেফতার ৩ এমবাপেদের নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য! সেমিফাইনালের আগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধুয়ে দিলেন স্পেনের ইয়ামাল বাছুরকে মঞ্চে টেনে এনে নাচানোর চেষ্টা! ভিডিয়ো দেখে কড়া বার্তা টিনার ‘কারও সঙ্গেই যৌন সম্পর্ক চাই না’, নিজেকে উভকামী বলেছিলেন, এ বার অন্য গোপন কথা জানালেন আকাঙ্ক্ষা রাসিক প্রশাসকের সাথে পিএসএস সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শিশুকে চেতনানাশক খাইয়ে ধর্ষণ মুদি দোকানির প্রবাসীর স্ত্রী নিয়ে যুবক উধাও, স্বামীর হুলুস্থুল কাণ্ড ডিগ্রি পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি প্রকাশ সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালাল বিজিবি কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ ও ছয় বছর দুই শিশুকে ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে সাতক্ষীরা ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার ঝিনাইদহে বাবা-ছেলের একসঙ্গে ইয়াবা সেবন রাস্তা থেকে মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে আখক্ষেতে ধর্ষণচেষ্টার অভিযোগে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্ত্রীকে হাত-পা বেঁধে, চুল কেটে রাতভর নির্যাতন মাদকসেবীর তিন বছর ধরে বিদেশে স্বামী, সন্তান জন্ম দিয়ে আলোচনায় স্ত্রী সাতক্ষীরায় ধর্ষণের শিকার শিশুর পাশে জেলা প্রশাসন প্রবাসীর জমানো টাকা নিয়ে উধাও স্ত্রী, হাসপাতালে কাতরাচ্ছে ৫ বছরের শিশু

রাজশাহীতে আমিরপুর খেয়াঘাটের ইজারা স্থায়ী বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০৭:১০:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০৭:১০:১৯ অপরাহ্ন
রাজশাহীতে আমিরপুর খেয়াঘাটের ইজারা স্থায়ী বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত রাজশাহীতে আমিরপুর খেয়াঘাটের ইজারা স্থায়ী বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত
রাজশাহী নগরীর শ্রীরামপুর টি-বাঁধ এলাকায় পবা উপজেলার চর মাজারদিয়াড় (আমিরপুর) খেয়াঘাটের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শ্রীরামপুর নদীতীর এলাকায় চর মাজারদিয়াড়ের বাসিন্দারা এ কর্মসূচির আয়োজন করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চর মাজারদিয়াড়ে উৎপাদিত কৃষিপণ্য রাজশাহী শহরে বিক্রির জন্য নদী পার করে আনতে হয়। তবে খেয়াঘাটে সরকারি নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন করা হয় না। বরং ইজারাদার পক্ষ নির্ধারিত টোলের চেয়ে অতিরিক্ত ও অযৌক্তিক হারে টাকা আদায় করে থাকে। এর প্রতিবাদ করলে অনেক সময় সাধারণ মানুষকে শারীরিকভাবে হেনস্তার শিকার হতে হয় বলেও দাবি করেন তারা।

বক্তারা বলেন, পদ্মা নদীর ভাঙনে প্রতিবছর এলাকার বিপুল পরিমাণ আবাদযোগ্য জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। ফলে কৃষিনির্ভর মানুষের আয় ও জীবিকা সংকুচিত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে কৃষিপণ্য পরিবহন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য আনা-নেওয়ার জন্য ব্যবহৃত এই খেয়াঘাটের ইজারা সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে।

মানববন্ধনে জানানো হয়, পবা উপজেলার ৪ নং হরিপুর ইউনিয়নের ১নং  ওয়ার্ডের চর মাজারদিয়াড় এলাকায় প্রায় ১০ থেকে ১২ হাজার মানুষের বসবাস| তাদের মধ্যে প্রায় ৯৮ শতাংশই কৃষিজীবী। এলাকায় কোনো গরুর করিডোর কিংবা সীমান্ত পারাপারের পথ নেই। তাই খেটেখাওয়া ও সীমিত আয়ের মানুষের স্বার্থ বিবেচনায় মাজারদিয়াড় (আমিরপুর) খেয়াঘাটের ইজারা স্থায়ীভাবে বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা পায়ে হেঁটে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে তারা রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম-এর কাছে একটি স্মারকলিপি জমা দেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চর মাজারদিয়াড় ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কবির, অ্যাডভোকেট সেলিম রেজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান

রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান