ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম প্রতিরোধে মাঠে যুবদল নেতা রফিকুল ইসলাম রবি, সচেতনতা কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধি বিএমডিএ'র বিভিন্ন চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করলেন উপদেষ্টা রাশেদ আল মাহমুদ ও রেহান আসাদ ফ্লোরিডায় বাংলাদেশি নারী ইয়াসমিনের হত্যাকারীকে ‘পশু’ বললেন ট্রাম্প চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় যুবকের কবজি বিচ্ছিন্ন: ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেফতার সলঙ্গায় যৌথ অভিযানে অবৈধ জ্বালানি জব্দ, দুইজনকে কারাদণ্ড পহেলা বৈশাখ উদযাপনে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বিজিবি অভিযানে বিপুল মাদক জব্দ, কারবারিরা পলাতক নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৪৫ বিলিয়ন ডলার হার্ট অ্যাটাকের আতঙ্ক বাড়ছে রোজ! যাপনে ৯টি পরিবর্তন আনা দরকার বাবা-মায়ের বিচ্ছেদ দেখে প্রেমে ভয় পান নোরা! পেন্টাগনে হেগসেথ ও ড্রিসকলের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব তীব্রতর নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহী মহানগর মহিলা দলের পূর্ণমিলনী শিশু অসুস্থ হলে যে দোয়া পড়বেন উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পা এপস্টেইনের সঙ্গে সম্পর্কের অভিযোগ অস্বীকার মেলানিয়া ট্রাম্পের নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, বহিষ্কারের পর এবার থানায় মুচলেকা, ক্ষোভে কাটলেন চুল মোহনপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যা হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

তানোরে সিএনজির সিটের ভেতর ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী ময়েন গ্রেফতার

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ১২:৫৩:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ১২:৫৩:১৮ পূর্বাহ্ন
তানোরে সিএনজির সিটের ভেতর  ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী ময়েন গ্রেফতার তানোরে সিএনজির সিটের ভেতর ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী ময়েন গ্রেফতার
রাজশাহী তানোরে সিএনজি চালকের সিটের নিচ থেকে ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী ময়েনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

শুক্রবার (২০ জুন) দিনগত রাত সাড়ে ১১টায় তানোর থানাধীন লালপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার সিটের নিচ থেকে ৯৯ পিস ট্যাপেন্টাডল এবং মাদক বহনকাজে ব্যবহৃত ১টি সিএনজি-জব্দ করা হয়।

গ্রেফতার মোঃ ময়েন উদ্দিন (৪২), সে তানোর থানার সেলামপুর গ্রামের মৃত তছির মন্ডলের ছেলে।

শনিবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, জানতে পারেন, তানোর থানাধীন লালপুর বাজারে ১জন মাদক কারবারী সিএনজিতে ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে চালকের সিটের নীচে বক্সের ভিতর থেকে ৯৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ তাকে গ্রেফতার করা হয়। সেই সাথে জব্দ করা হয় সিএনজিটিও। 

গ্রেফতার ময়েন নিজ এলাকার চিহ্নিত মাদক কারবারী। সিএনজি চালানো তার লোক দেখানো পেশা। এই পেশার আড়ালে দীর্ঘদিন যাবত গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ফেনসিডিলসহ বিভিন্ন ধরণের মাদক সিএনজি যোগে বহন করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারীভাবে বিভিন্ন মাদক কারবারী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

এ ব্যপারে ময়েনের বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে তানোর থানা পুলিশ। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত