ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানিতে মানুষের কথা শুনছেন রাজশাহী জেলা প্রশাসক খাতা চ্যালেঞ্জে ইংরেজি-মুখী শিক্ষার্থীরা, রাজশাহীতে আবেদন ৯৮৭১০ হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন মাদকবিরোধী অভিযান জোরদার ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতে এএসআইদের নির্দেশনা ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫

মসজিদে সালাত শেষে অবস্থানেও রয়েছে বিশেষ ফজিলত

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০১:৩৬:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০১:৩৬:৫৬ অপরাহ্ন
মসজিদে সালাত শেষে অবস্থানেও রয়েছে বিশেষ ফজিলত ছবি: সংগৃহীত
মুসলমানদের দৈনন্দিন ইবাদতের কেন্দ্রবিন্দু মসজিদে শুধু নামাজ আদায় নয়, বরং নামাজের পর সেখানে অবস্থান ও জিকিরে রত থাকারও বিশেষ ফজিলত রয়েছে বলে হাদিসে উল্লেখ করা হয়েছে।

হাদিস অনুযায়ী, কোনো মুসলিম ব্যক্তি যতক্ষণ মসজিদে সালাত ও জিকিরে মগ্ন থাকেন, ততক্ষণ আল্লাহ তাআলা তার প্রতি এমনভাবে সন্তুষ্ট হন, যেমন কোনো প্রবাসী ব্যক্তি দীর্ঘদিন পর পরিবারের কাছে ফিরে এলে পরিবার আনন্দিত হয়। (ইবনে মাজাহ: ৮০০)

অন্য একটি হাদিসে বলা হয়েছে, বান্দা যতক্ষণ তার নামাজের স্থানে অবস্থান করে এবং অজু ভঙ্গ না হয়, ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন হে আল্লাহ, তাকে ক্ষমা করুন, হে আল্লাহ, তাকে রহম করুন। পাশাপাশি, নামাজ তাকে ঘরে ফিরে যাওয়া থেকে বিরত রাখলেও সে সালাতরত হিসেবে গণ্য হয়। (বুখারি: ৬৫৯)

এছাড়া সাহাবি আবদুর রহমান বিন আমর (রা.) বর্ণনা করেন, একবার রাসুলুল্লাহ (সা.) মাগরিবের নামাজ শেষে দ্রুত উঠে আসেন এবং সুসংবাদ প্রদান করে বলেন, আসমানের একটি দরজা খুলে দেওয়া হয়েছে এবং ফেরেশতাদের সামনে আল্লাহ তাঁর বান্দাদের নিয়ে গর্ব করে বলেছেন তারা এক ফরজ আদায় করে পরবর্তী ফরজের অপেক্ষায় রয়েছে। (ইবনে মাজাহ: ৮০১)

ইসলামি আলেমদের মতে, এসব হাদিস মসজিদের সঙ্গে মুসলমানের সম্পর্ককে শুধু নামাজ আদায়ের মধ্যেই সীমাবদ্ধ না রেখে ইবাদত, জিকির ও অপেক্ষার মধ্যেও বিশেষ মর্যাদা প্রদর্শনের শিক্ষা দেয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ