ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

প্রস্তুতি ম্যাচে লুকাকুর গোলে হার মানল মদ্রিচের ক্রোয়েশিয়া

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৬ ০৩:২৭:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ০৩:২৭:৫৩ অপরাহ্ন
প্রস্তুতি ম্যাচে লুকাকুর গোলে হার মানল মদ্রিচের ক্রোয়েশিয়া ছবি: সংগৃহীত
বিশ্বকাপের আগে ছন্দে ফিরতে মরিয়া বেলজিয়াম। প্রস্তুতি ম্যাচে সেই লক্ষ্য পূরণ হল বেশ স্বচ্ছন্দে। ক্রোয়েশিয়ার মাঠে ২-০ ব্যবধানে জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল তারা। ম্যাচের শেষ মুহূর্তে গোল করে আলো কাড়লেন রোমেলু লুকাকু। প্রায় এক বছর পর জাতীয় দলের জার্সিতে ফিরে গোল করলেন তিনি। সেই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলে নিজের গোলসংখ্যা নিয়ে গেলেন ৯০-এ।

বেলজিয়ামকে এগিয়ে দেন অধিনায়ক ইউরি টিলেমানস। আর রেফারির শেষ বাঁশির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন লুকাকু। সব মিলিয়ে বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ জয় তুলে নিল বেলজিয়ানরা।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই সুযোগ তৈরি করলেও ফায়দা নেয় বেলজিয়াম। ৩৮ মিনিটে জেরেমি ডোকুর দারুণ স্প্রিন্ট আর এর ফলে তৈরি হওয়া আক্রমণে ক্রোয়েশিয়ার ডিফেন্স বল ক্লিয়ারে ব্যর্থ হয়। সেই সুযোগ লুফে নিয়ে গোল করেন টিলেমানস। পিছিয়ে যাওয়ার আগে ও পরে ক্রোয়েশিয়াও কয়েকটি সুযোগ পেয়েছিল। লুকা মদ্রিচ সমতাফেরানোর খুব কাছে পৌঁছে যান। কিন্তু বেলজিয়ামের গোলরক্ষক থিবো কুর্তোয়ার তৎপর সেভে বঞ্চিত হন তিনি।

এই ম্যাচে শুরু থেকে খেলেননি রোমেলু লুকাকু। শেষ ১৮ মিনিটের জন্য তাঁকে নামান কোচ। কিন্তু এতেই নিজের ছাপ রেখে যান বেলজিয়ামের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ম্যাচের একেবারে অন্তিম আক্রমণে রক্ষণের জাল ভেঙে বেরিয়ে আসেন তিনি। তারপর শক্তিশালী শটে বল জালে জড়ান। জাতীয় দলের হয়ে এটি তাঁর ৯০তম গোল। যা ৩৩ বছরের স্ট্রাইকারের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। নাপোলির হয়ে গত মরসুমটা একেবারেই ভালো কাটেনি। পুরো মরসুমে একটি ম্যাচেও প্রথম একাদশে নিয়মিত জায়গা পাননি। হ্যামস্ট্রিংয়ের চোটও ভুগিয়েছে তাঁকে। বিশ্বকাপের আগে এই গোল লুকাকুর আত্মবিশ্বাস ফেরাতে সাহায্য করবে।

দুই কোচই এদিন স্কোয়াডের অনেক অনামা ফুটবলারকে সুযোগ দিয়েছেন। ক্রোয়েশিয়া ১০ জন পরিবর্ত খেলোয়াড় ব্যবহার করেছে। বেলজিয়াম ৮। যার প্রতিফলন পড়েছে পারফরম্যান্সে। অজস্র সুযোগ নষ্ট করে দুই পক্ষ। দ্বিতীয়ার্ধে বেলজিয়ামের হান্স ভানাকেনের হেড বারে লাগে। অন্যদিকে ক্রোয়েশিয়ার আন্তে বুদিমিরও সহজ সুযোগ হেলায় হারান। ফলে স্কোরলাইনে কোনও বদল আসেনি।

বিশ্বকাপের আগে ক্রোয়েশিয়া আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে প্রতিবেশী স্লোভেনিয়ার বিরুদ্ধে। বেলজিয়ামের প্রতিপক্ষ তিউনিসিয়া। বিশ্বকাপে লুকাকুরা ১৫ জুন সিয়াটলে মিশরের বিরুদ্ধে গ্রুপ পর্ব শুরু করবেন। অন্যদিকে মদ্রিচ বাহিনী অভিযানে নামবে ১৭ জুন ডালাসে ইংল্যান্ডের বিরুদ্ধে। প্রস্তুতি ম্যাচের ফল ট্রফি না দিলেও ছন্দের ইঙ্গিত দেয়। সেই দিক থেকে দেখলে, বেলজিয়াম ঠিক সময়েই গতি বাড়াতে শুরু করেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড