ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৬ ০৩:১৪:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ০৩:১৪:৪৭ অপরাহ্ন
রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার (৩ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাজিদা বেগম, সমাজসেবা কর্মকর্তা রাহিম উদ্দিন,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম,সাবেক সভাপতি মোবারক আলী, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী রাশেদা আকতার (ইএসডিও) কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খাজিদা বেগম বলেন, গ্রাম আদালতের মাধ্যমে গ্রামীণ জনগণের ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধগুলো স্থানীয়ভাবে, অল্প সময়ে এবং স্বল্প খরচে নিষ্পত্তি করা সম্ভব। এতে যেমন আদালতের ওপর মামলার জট কমে, তেমনি সাধারণ মানুষ হয়রানি থেকে মুক্তি পাবে। তবে প্রত্যন্ত অঞ্চলের অনেকেই এখনও গ্রাম আদালতের কার্যকারিতা ও আইনি প্রক্রিয়া সম্পর্কে পুরোপুরি অবগত নন।

গ্রাম আদালতকে আরও কার্যকর করতে এবং এর সুফল সাধারণ মানুষের দোরগোড়ে পৌঁছে দিতে স্থানীয় সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি এনজিও, শিক্ষক, ইমাম ও সুশীল সমাজের প্রতিনিধিদের একযোগে কাজ করতে হবে। গ্রামীণ পর্যায়ে ব্যাপক জনসচেতনতা তৈরি করতে পারলে মানুষ ছোটখাটো বিরোধের জন্য থানায় বা জেলা আদালতে না গিয়ে গ্রাম আদালতের শরণাপন্ন হবে।

উপস্থিত ছিলেন যুবউন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ, বে- সরকারি সংস্থা ওয়াল্ড ভিশন,মানব কল্যান পরিষদ, ব্যাক,ইএসডিও, সিডিএর প্রতিনিধিরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক