ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীদের ওয়ারিশদের মাঝে আনুতোষিকের চেক বিতরণ রাণীনগরে ছিনতাইকারীর কবল থেকে রক্ষা পেতে অটোরিকশা থেকে লাফ দিলেন যাত্রী ঠাকুরগাঁওয়ে নাগর নদী সীমান্তে পুশব্যাকের আশঙ্কা, সতর্ক অবস্থানে বিজিবি মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের অসম্মানের চেষ্টা করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীদের ওয়ারিশগণের মাঝে আনুতোষিকের চেক বিতরণ করলেন রাসিক প্রশাসক তানোরে যুবককে হাতুড়িপেটা করে নালায় নিক্ষেপ! বেড়ে গেল বিদ্যুতের দাম  'পাপের প্রায়শ্চিত্ত করতে আমি...', গ্ল্যামার দুনিয়া থেকে কেন সরে গিয়েছিলেন কঙ্গনা? একটি মহল দেশকে অশান্ত করতে চায়, সতর্ক থাকার আহ্বান: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল প্রস্তুতি ম্যাচে লুকাকুর গোলে হার মানল মদ্রিচের ক্রোয়েশিয়া সপ্তাহে তিন দিন প্রোটিনে ভরপুর খাবারটি খেলে কী লাভ হবে সাপাহার সদরে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান পরিচালনা রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা রাজশাহীতে ২ লাখ ৫০ হাজার গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক দেশে ফিরছেন হাজিরা, মৃত্যু ৪৪! মার্কিন ঘাঁটিতে হামলার ভিডিও প্রকাশ করল ইরান কৃতি-রশ্মিকার সম্পর্ক নিয়ে ফিসফাস, তাঁদের পারিশ্রমিক নিয়েও আলোচনা ইরানের দ্বীপে পর পর গোলাবর্ষণ আমেরিকার! কুয়েত-বাহরিনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা তেহরানেরও কক্সবাজারে দুপক্ষের সংঘর্ষে ২ যুবক নিহত নগরীতে গাঁজা, ইয়াবা এবং ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৬ ০১:০৬:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ০৮:০৮:৪১ অপরাহ্ন
রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
রাজশাহী শিক্ষা বোর্ডের উপসচিব (ভাণ্ডার) মোঃ দুরুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, নিয়োগ ও বদলি বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগ উঠেছে। 

শিক্ষা বোর্ডের একাধিক সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে তিনি প্রভাব বিস্তার করে বোর্ডের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন।

সূত্রগুলোর অভিযোগ, মোঃ দুরুল ইসলাম একই সঙ্গে উপসচিব (ভাণ্ডার), উপসচিব (প্রশাসন) এবং শিক্ষা বোর্ড অফিসার্স কল্যাণ সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন। অভিযোগ রয়েছে, এসব পদে থেকে তিনি প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত সুবিধা গ্রহণ করেছেন।

শিক্ষা বোর্ডের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীর দাবি, সাম্প্রতিক নিয়োগ কার্যক্রমকে কেন্দ্র করে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগকারীদের মতে, নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব বিস্তার এবং তদবিরের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে বিভিন্ন নথিপত্র সংরক্ষিত রয়েছে বলেও দাবি করেছেন সংশ্লিষ্টরা।

এছাড়া তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তদবিরে প্রভাব খাটানো এবং বোর্ডের বিভিন্ন কার্যক্রমে একক আধিপত্য বজায় রাখার অভিযোগও উঠেছে। শিক্ষা বোর্ডের একটি সূত্র জানিয়েছে, এসব অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও শিক্ষা মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রাজশাহী শিক্ষা বোর্ডের উপসচিব (ভাণ্ডার) মোঃ দুরুল ইসলাম। তিনি বলেন, আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে| অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই।

এ বিষয়ে রাজশাহী মহানগর বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষা বোর্ডের অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী দুরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের কথা শুনে আসছি। অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করছি।

অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীদের ওয়ারিশগণের মাঝে আনুতোষিকের চেক বিতরণ করলেন রাসিক প্রশাসক

অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীদের ওয়ারিশগণের মাঝে আনুতোষিকের চেক বিতরণ করলেন রাসিক প্রশাসক