ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামিসা ধর্ষণ-হত্যা: আত্মপক্ষ সমর্থনে সোহেল বললেন, ‘দোষ আমিও করেছি, ডলারও করেছে, তারে ধরেন’ চারঘাটে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ মাদক কারবারী রবিন গ্রেফতার হাতিয়াতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু রাজশাহী শিক্ষা বোর্ডে দুরুলের দৌরাত্ম্য! ঠাকুরগাঁওয়ে ‘ডিবি পরিচয়ধারী’ যুবককে গণপিটুনি, অনুমতি ছাড়া অভিযানে গিয়ে প্রত্যাহার এএসআই নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু অবৈধভাবে মাটি কাটায় ৪ জন আটক ও ২টি ট্র‍াক্টর জব্দ রাজাবাড়ি চেকপোস্টে বিদেশি পিস্তল, গুলি ও প্রাইভেটকারসহ দুইজন গ্রেফতার রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের সম্ভাব্য ফ্রান্স সফর বিষয়ে সিটি কর্পোরেশন এর প্রকৃত বক্তব্য এক বছরে তিন বার বিষ প্রয়োগ রাণীনগরে শত্রুতার বিষে বার বার নিধন হচ্ছে পুকুরের মাছ ॥ ১৫লাখ টাকার ক্ষতি হাট শাওলী গ্রামের সাবেক ইউপি সদস্য কে মারপিট ও লাঞ্ছিত করার অভিযোগ জুনেই মা হওয়ার কথা ছিল মিতুর; গর্ভের সন্তানসহ মৃত্যুর ঘটনায় স্বামী-শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে মামলা সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা রাজপথের অকুতোভয় সৈনিক আব্দুস সবুর বুলেট মানসিক যন্ত্রণার কাছে হার মানলেন শান্ত মার্ডি, ঘরে মিলল ঝুলন্ত মরদেহ পূর্ব বিরোধের জের ধরে গাবতলীতে ইট পাটকেল নিক্ষেপ থানায় অভিযোগ দায়ের গাবতলীতে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি সাধন নগরীর চন্দ্রীমা থানার প্রতারণা মামলা পলাতক আসামী কথিত সাংবাদিক চপল গ্রেফতার বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা নিয়ামতপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

রাজশাহী শিক্ষা বোর্ডে দুরুলের দৌরাত্ম্য!

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৬ ০১:০৬:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ০১:০৬:০৬ অপরাহ্ন
রাজশাহী শিক্ষা বোর্ডে দুরুলের দৌরাত্ম্য! রাজশাহী শিক্ষা বোর্ডে দুরুলের দৌরাত্ম্য!
রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তা দুরুল বাবুর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনসহ নানা অভিযোগ উঠেছে। সুত্র জানায়, আওয়ামী মতাদর্শী দুরুল আওয়ামী লীগ সরকারের সময়ে প্রভাব বিস্তার করে শিক্ষা বোর্ডের তিনটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব বাগিয়ে নিয়েছেন। তিনি একই সঙ্গে রাজশাহী শিক্ষা বোর্ডের উপ সচিব ভান্ডার, উপ সচিব প্রশাসন ও শিক্ষা বোর্ডের অফিসার্স কল্যান সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন।

কথিত আছে, রাজশাহী শিক্ষা বোর্ডের দুরুল বাবুর লাগামহীন অনিয়মের গল্পের কাছে রুপকথার গল্পও যেনো হার মানতে বসেছে। রাজশাহী শিক্ষা বোর্ডের মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে সুযোগ বুঝে তিনি তিনটি গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নেওয়াসহ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। 

স্থানীয় সুত্র জানায়,চাঁপাইনবাবগঞ্জ থেকে এসে রাজশাহী শিক্ষা বোর্ড নিয়ন্ত্রণে নেওয়া এই দুরুল বাবুকে নিয়ে যেন রাজশাহী শিক্ষা বোর্ড সব সময় তটস্থ। বদলী বানিজ্য, নিয়োগ বানিজ্য থেকে শুরু করে তার বিতর্কিত প্রভাব নিয়ে শিক্ষা বোর্ডের অনেকের মাঝে অসন্তোষ বিরাজ করছে। জনশ্রুতি রয়েছে শিক্ষা বোর্ডে আঁচড় দেওয়া অর্থ দিয়ে তিনি চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে গড়ে তুলেছেন অঢেল সম্পদ,নামে-বেনামে অর্থ ব্যাংক একাউন্ট। বোর্ডের বাতিল হয়ে পড়া খাতা পত্র পর্যন্ত বাদ যায় না তার হাত থেকে। সেগুলো রাঁতের আঁধারে বিক্রি হয়ে তার ড্রয়ারে জমা হয় বছরে কয়েকবার। বিভিন্ন মুখ বন্ধকরতে তিনি রাজশাহীর একশ্রেণীর রাজনৈতিক আমলা ও সাংবাদিক পর্যন্ত নিজের টেবিলে বসিয়ে রাখেন।এছাড়াও মাঝে মধ্যেই পছন্দের ব্যক্তিদের নিয়ে রাতের আসর বসানোর গুঞ্জন রয়েছে এই দুরুলের বিরুদ্ধে।

এদিকে শিক্ষা বোর্ডের একটি সুত্র  বলেন, সম্প্রতি সময়ে শিক্ষা বোর্ডে নিয়োগ ঘিরে যে হৈচৈ পড়েছে তার মূল কেন্দ্রস্থলের নাটের গুরু সভাপতি দুরুল বাবু। তিনি যে সকল নাম দিয়ে চাকরিতে তদবির করেছেন তার পুরো তালিকা রয়েছে। তার বানিজ্যের সঙ্গে তার সেক্রেটারি ও চাকরি প্রার্থীরা কিভাবে এসেছেন তার স্পষ্ট ডকুমেন্ট আছে শিক্ষা বোর্ডের একজন পরিচ্ছন্ন কর্মকর্তার হাতে।

সুত্রটি বলছে, দুরুল বাবু ১৬ বছর ৪ মাস সাবেক ক্ষমতাধরদের একজন হয়ে শিক্ষা বোর্ডকে নিজের প্রয়জনে ব্যবহার করেছেন। তিনি ২৪ সালের ৫ আগস্টের পরে নতুন ভাবে আবার জানান দিয়েছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নানা তদবির থেকে শুরু করে তার একক রাজত্ব এখনো শিক্ষা বোর্ডের ধোয়াশে রাজ্য ঘিরে। শিক্ষা বোর্ড সচিবের একটি ঘনিষ্ঠ সুত্র বলেন, তিনি সচিবকে দিয়ে অনেক কিছুই সাক্ষর করাতে চেয়েছিলেন।তবে তার নেতা পরিচয়ে দাবি করা কিছু অবৈধ দাবিদাবার বিষয় চেয়ারম্যান মহোদয় পর্যন্ত অবগত হয়েছেন। দুরুল কিছু বিতর্কিত দাবি নানা কৌশলে হাতিয়ে নিয়েছেন বলেও জানান তিনি। অপর দিকে দুরুলের নানা অনিয়মের বিষয় নিয়ে দুর্নীতিদমন কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডের একজন কর্মচারী।

এবিষয়ে জানতে চাইলে উপসচিব (ভান্ডার) মোহাঃ দুরুল বাবু সব অভিযোগ অস্বীকার করে বলেন,তার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।

রাজশাহী মহানগর বিএনপির এক জৈষ্ঠ নেতা জানান দীর্ঘদিন ধরেই শিক্ষা বোর্ডের অফিসার্স কল্যান সমিতির সভাপতি পদে থাকা দুরুলের নানা বিষয় কানে আসছে। তিনি জানে না যে সরকার এখন বিএনপির, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের নিকট আবেদন করলে সেখানে আমরাও সুপারিশ করবো।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চারঘাটে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ মাদক কারবারী রবিন গ্রেফতার

চারঘাটে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ মাদক কারবারী রবিন গ্রেফতার