ঢাকা , শুক্রবার, ২৯ মে ২০২৬ , ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদ থেকে ‘ফিউচার ওয়ার মহাকাশ দখলের দৌড়ে চিনের উচ্চাকাঙ্ক্ষা ​ডন ৩ বিতর্কে রণবীর-ফারহান দ্বন্দ্ব মেটাতে মাঠে সালমান খান ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠতার ওপর গুরুত্বারোপ করলেন মির্জা ফখরুল ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের গড়ার ঘোষণা , মির্জা ফখরুলের সরকার দাম বাড়ালেও ঠাকুরগাঁওয়ে চামড়া শিল্পে ধস: ন্যায্যমূল্য না পেয়ে হতাশ বিক্রেতারা নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার -২ বাংলাদেশের ‘মহিষকাণ্ডে’ ট্রাম্পের গোস্বা: মুসলমানদের জন্য ঈদের শুভেচ্ছা বার্তা দিলেন না যুক্তরাষ্ট্রে কসাই সংকট: কোরবানির মাংস পেতে হাজারো প্রবাসীর ভোগান্তি যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে ঈদুল আজহা উদযাপন নির্ধারিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ, প্রশংসায় ভাসছেন রাসিক প্রশাসক নির্ধারিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ, রাজশাহীতে নতুন রেকর্ড জয়পুরহাটে ঈদের সকালে অটোরিকশা উল্টে প্রাণ গেল দুই শিশুর গলায় মাংস আটকে মাদরাসার ছাত্রীর মৃত্যু নাটোরের লালপুরে অটোরিকশা দুর্ঘটনায় রাজমিস্ত্রি নিহত মাংস বণ্টন মসজিদে নাকি বাড়িতে— বিতর্কে সংঘর্ষ, ঈদ জামাত পণ্ড পল্লী বিদ্যুতের ডিজিএম নারী কেলেঙ্কারিতে জনতার হাতে ধরা, মুচলেকায় মুক্তি ঈদের দিনে মেয়ে-জামাই আর নাতির মরদেহ দেখে অঝোরে কাঁদলেন বৃদ্ধ বাবা ও দুই ছেলেকে কুপিয়ে জখম বিয়ে করতে না পেরে ছেলের বিরুদ্ধে মাকে কুপিয়ে হত্যারা অভিযোগ যুদ্ধবিরতির মধ্যেই ইরানের বন্দর আব্বাসে ফের মার্কিন হামলা, পাল্টা হামলার দাবি তেহরানের

যশোরে করোনায় ২ দিনে প্রাণ গেল তিনজনের, আতঙ্কে মানুষ

  • আপলোড সময় : ২০-০৬-২০২৫ ১০:১২:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৫ ১০:১২:১৮ অপরাহ্ন
যশোরে করোনায় ২ দিনে প্রাণ গেল তিনজনের, আতঙ্কে মানুষ যশোরে করোনায় ২ দিনে প্রাণ গেল তিনজনের, আতঙ্কে মানুষ
যশোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ছাবিনা খাতুন (৫৫)। তিনি সাতক্ষীরার কলারোয়া পৌরসভার গদখালী ঝিকরা গ্রামের বাসিন্দা। 

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. বজলুর রশিদ টুলু বিষয়টি নিশ্চিত করেছেন।
 
হাসপাতাল সূত্রে জানা গেছে, ছাবিনা খাতুন যশোরে করোনার দ্বিতীয় ধাপে প্রথম শনাক্ত হওয়া রোগী। তিনি গত ১১ জুন শ্বাসকষ্ট নিয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরদিন শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয় এবং সেদিন থেকেই তিনি আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতালের আইসিইউ বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. রবিউল ইসলাম জানান, শুক্রবার বিকেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তবে শরীরে অক্সিজেনের মাত্রা মারাত্মকভাবে কমে যাওয়ায় কয়েক ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয়।

এর আগে গত বুধবার সকাল ও দিবাগত রাতে আরও দুইজন করোনায় আক্রান্ত রোগী মারা যান। এরা হলেন আমির হোসেন পারু (৬৮) ও শেখ ইউসুফ আলী (৪৫)।

তারা দুজনই যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরমধ্যে আমির হোসেন পারু মণিরামপুর ও শেখ ইউসুফ আলী বাঘারপাড়া উপজেলার বাসিন্দা।
 
মাত্র দুই দিনের ব্যবধানে করোনায় তিনজনের মৃত্যুতে যশোরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

যশোরের সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানান, করোনা আক্রান্তদের মধ্যে যারা বয়স্ক এবং পূর্ব থেকেই নানা রোগে আক্রান্ত, তাদের ঝুঁকি বেশি।

তিনি সবাইকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্ধারিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ, প্রশংসায় ভাসছেন রাসিক প্রশাসক

নির্ধারিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ, প্রশংসায় ভাসছেন রাসিক প্রশাসক