ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ বেলকুচিতে ১০০ টাকার লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার, তদন্ত অব্যাহত মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৭ মোবাইলে একাধিক নারীর গোপন ভিডিও, ব্ল্যাকমেইলের অভিযোগ ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে সন্ধ্যায় ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা মুদি দোকান থেকে বাড়ি ফিরছিল শিশু, পথেই ওত পেতে ছিলেন রবিউল নওগাঁর পত্নীতলায় বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত অবশেষে বিতর্কের মাঝে মুখ খুললেন অভিনেত্রী নিকিতা ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে শ্বেতা তিওয়ারী ‘ছবি প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় অনুষ্ঠানে আমন্ত্রণ পেতাম না’! মুখ খুললেন ‘আওয়ারাপন’ নায়িকা শ্রিয়া সাপ মারতে বাংলাদেশি বেজি নিয়ে যে বিপদে পড়েছিল জাপান চুয়াডাঙ্গায় এসএসসিতে ফেল করায় ফাঁস নিলো পরীক্ষার্থী ঢাকায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকেও শেষ করলেন বাড়িওয়ালা নোয়াখালীতে অটোরিকশাচালককে গুলি করে টাকা ও মোবাইল ছিনতাই রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু স্ত্রীর ‘ইচ্ছার বিরুদ্ধে’ শারীরিক সম্পর্ক করতে গিয়ে সর্বনাশ ডাকলেন জহিরুল চাঁদপুরে মায়ের সামনে ছেলেকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন শরীয়তপুরে জমি নিয়ে বিরোধ গড়াল ভয়াবহ সংঘর্ষে

আইপিএলে সুরিয়াভানশির নতুন ইতিহাস, একাই জিতলেন ৫ পুরস্কার

  • আপলোড সময় : ০১-০৬-২০২৬ ০২:৪৬:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৬-২০২৬ ০২:৪৬:৪৬ অপরাহ্ন
আইপিএলে সুরিয়াভানশির নতুন ইতিহাস, একাই জিতলেন ৫ পুরস্কার ছবি: সংগৃহীত
আক্ষেপটা করতেই পারেন ভৈভাব সুরিয়াভানশি। দুর্দান্ত একটা মৌসুম কাটানোর পরও আইপিএল শিরোপা জয়ের স্বাদ পাননি। তাঁর দল রাজস্থান রয়্যালস বাদ পড়েছে দ্বিতীয় কোয়ালিফায়ারে।

তবে দলগত শিরোপা জিততে না পারলেও ব্যক্তিগত অর্জনে ষোলোকলা পূর্ণ করেছেন ১৫ বছর বয়সী এ বিস্ময় বালক। ইতিহাস গড়ে একাই জিতেছেন পাঁচটি পুরস্কার।

টুর্নামেন্টের সর্বোচ্চ (৭৭৬) রানের পুরস্কার, ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ব্যাটিংয়ের জন্য সুপার স্ট্রাইকার অব দ্য সিজন, টুর্নামেন্টে সর্বোচ্চ ৭২ ছক্কার জন্য সুপার সিক্সেস অব দ্য সিজন পুরস্কার তো জিতেছেনই। সেই সঙ্গে জিতেছেন টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় (এমভিপি) ও উদীয়মান সেরা খেলোয়াড়ের (বেস্ট ইমার্জিং প্লেয়ার) পুরস্কার। সুরিয়াভানশি-ই প্রথম ক্রিকেটার, যিনি আইপিএলের এক মৌসুমে এমভিপি ও উদীয়মান খেলোয়াড়- দুটি পুরস্কারই জিতেছেন।

এবারের আইপিএলে হইচই ফেলে দেওয়া সুরিয়াভানশি সবমিলিয়ে ১৬ ইনিংস ব্যাটিং করেছেন। তাতে ১ সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরিতে ৪৮.৫০ গড়ে ৭৭৬ রান করেছেন। স্ট্রাইকরেট চোখ কপালে তোলার মতো- ২৩৭.৩০। যে ৫টি ফিফটি করেছেন, তার তিনবারই আউট হয়েছেন ৯০ পেরিয়ে যাওয়ার পর!

আইপিএলে এবার ছক্কার নতুন রেকর্ড গড়েছেন সুরিয়াভানশি। এর আগে আইপিএলের এক মৌসুমে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ছিল ক্রিস গেইলের (৫৯)। সেই রেকর্ড অতীত বানিয়েছেন ১৫ বছর বয়সী সুরিয়াভানশি।

গতকাল ফাইনালের পর পুরস্কার নিতে গিয়ে সুরিয়াভানশি বলেছেন, ‘ভালো লাগছে, যদিও সাক্ষাৎকার দিতে হচ্ছে বলে কিছুটা চাপও আছে। এটা গর্বের মুহূর্ত। আগামী মৌসুমেও ভালো করার চেষ্টা করব। আমি নিজের খেলায় বিশ্বাস রাখি। বল যদি মারার মতো জায়গায় থাকে, তাহলে পুরো শক্তি দিয়েই মারার চেষ্টা করি।’

দুর্দান্ত একটা মৌসুম কাটানোর পর শুধু পুরস্কারই নয়, বেশ কিছু শিক্ষাও পেয়েছেন বলে জানিয়েছেন সুরিয়াভানশি, ‘চাপের মধ্যে কীভাবে খেলতে হয়, প্রতিটি ম্যাচে কীভাবে নিজেকে বদলাতে হয়—এসব শিখেছি। সব ম্যাচ একইভাবে খেলা যায় না। ম্যাচের পরিস্থিতি বুঝে এবং দলের প্রয়োজন অনুযায়ী খেলতে হয়। এটাই এই মৌসুম থেকে পাওয়া সবচেয়ে বড় শিক্ষা।’

সুরিয়াভানশি নিজেও জানেন, তাঁর ক্যারিয়ারের সবে শুরু। ক্যারিয়ার দীর্ঘ করতে হলে চোট এড়িয়ে চলতে হবে। এ প্রসঙ্গে ১৫ বছর বয়সী এ বিস্ময়বালক বলেছেন, ‘এ দিকেও (ফিটনেস) আমার মনোযোগ আছে। দীর্ঘ সময় খেলতে হলে চোট এড়িয়ে চলতে হবে। এজন্য ফিটনেস নিয়ে আরও কাজ করতে হবে এবং বেশি মনোযোগ দিতে হবে।’

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ

নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ