ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬ , ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ‘যুদ্ধবাজ প্রধানমন্ত্রী’ বলে কটাক্ষ করলেন হিজবুল্লার সঙ্গে ‘যুদ্ধবিরতি’ জানিয়েও লেবাননে হানা ইজরায়েলের! কী কৌশল শান্তিচুক্তিতে নারাজ নেতানিয়াহুর? ফেনীর ৪ বছরের শিশু যৌনপীড়ন মামলার প্রধান আসামি গ্রেফতার হিজাব না পরে গান গেয়েছিলেন! ইরানি গায়িকা-সহ ন’জনকে ৭৪ ঘা করে চাবুক মারার নির্দেশ দিল আদালত তানোরে সরকারি অনুদানের গো-খাদ্য চোরাপথে বিক্রি ফেনীতে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমান গাঁজা উদ্ধার গুঞ্জন ছিল চার হাত এক হওয়ার! তার আগেই ছন্দপতন, প্রেম ভাঙল ধনুষ ও মৃণালের? বরগুনার পাথরঘাটা হত্যা মামলার পলাতক আসামি জলিল গ্রেফতার নিউইয়র্কের অনুষ্ঠানে গিয়ে ক্ষতির মুখে রিয়া কপূর ও তাঁর দল, পুলিশের দ্বারস্থ অনিল-কন্যা ‘বড্ড বেশি যৌনগন্ধী’! বিপাশার কণ্ঠে ‘নমক ইশ্‌ক কা’ গাইতে কেন রাজি ছিলেন না রেখা ভরদ্বাজ? জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার হাইতিকে হারানোর পরেই আশার আলো ব্রাজ়িল শিবিরে, স্কটল্যান্ড ম্যাচে খেলতে পারেন নেমার, তবে চিন্তা রাফিনহার চোট অভিনব কায়দায় হেরোইন পাচারকালে গোদাগাড়ীতে দুই মাদক কারবারি গ্রেফতার জাম পাড়তে গিয়ে শিক্ষিকার মৃত্যু অসহায় ও দুঃস্থদের মাঝে বিভিন্ন উপকরণ তুলে দেন সাংসদ আবু সাইদ চাঁদ বরেন্দ্র সভ্যতার ঐতিহ্য ধারণ করে সুনাগরিক হতে হবে: ভূমিমন্ত্রী নওগাঁর রাণীনগরে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে রাজশাহীর জনশক্তি ও বিনিয়োগ নিয়ে আলোচনা রাসিক প্রশাসকের চাঁপাইনবাবগঞ্জে পুশ-ইন: বাধ্য হয়ে ২০ জনকে ফেরত নিল বিএসএফ

গরমে তৈলাক্ত ত্বকের যত্নে বাড়িতেই বানিয়ে নিন মাস্ক

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৬ ০১:৩৫:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৬ ০১:৩৫:১৯ অপরাহ্ন
গরমে তৈলাক্ত ত্বকের যত্নে বাড়িতেই বানিয়ে নিন মাস্ক ফাইল ফটো
গরমের মরসুমে বাড়তি আর্দ্রতা মানেই তৈলাক্ত ত্বকে নানা ধরনের সমস্যা শুরু হয়। শীতের মরসুমে তেলতেলে ত্বক সুবিধার হলেও, গরমকালে হয় সমস্যা। যতই মুখ ধোয়া, রূপচর্চা করা হোক না কেন, রোদে বেরোলেই ত্বক আরও তৈলাক্ত হয়ে ওঠে। ঘুম থেকে ওঠার পরেও কপাল, নাকের পাশে যেন মনে হয়ে কেউ তেলের প্রলেপ দিয়েছে। সমস্যার শেষ এখানেই নয়। এমন ত্বকে সংক্রমণের ভয় বেশি। অতিরিক্ত তেলের কারণে মুখের সূক্ষ্ম রন্ধ্র বন্ধ হয়ে যাওয়ার ফলেও দেখা দেয় বিপত্তি। ব্রণ হওয়ার ঝুঁকি বাড়ে। র‌্যাশ, ফুস্কুড়িও হয়। কারণ, ত্বকের তেলভাব প্রচুর ধুলো-ময়লা টেনে নেয়।

তৈলাক্ত ত্বকের জন্য রকমারি প্যাক, প্রসাধনী রয়েছে। তবে অনেক সময়েই ঘরোয়া টোটকাও কাজের হয়। তা ছাড়া, এখনও কেউ কেউ রাসায়নিকের ব্যবহার এড়িয়ে রূপচর্চায় প্রাকৃতিক উপাদান বেছে নিতে পছন্দ করেন। তাঁরা কী ভাবে বানাবেন ঘরোয়া প্যাক?

রূপচর্চায় থাক তরমুজ: তরমুজে জলের পরিমাণ অনেকটাই। আর এতে আছে ভিটামিন এবং বিশেষ কিছু খনিজ, যা ত্বকের উপযোগী। কয়েক টুকরো তরমুজ মিক্সিতে ঘুরিয়ে রস ছেঁকে নিন। মুলতানি মাটি তৈলাক্ত ত্বকের জন্য অত্যন্ত ভাল। ২ টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে ৪ টেবিল চামচ তরমুজের রস মিশিয়ে একটা প্যাক বানিয়ে নিন। পরিষ্কার মুখে এটি মাখতে হবে। ঘুম থেকে উঠেও ব্যবহার করতে পারেন। সপ্তাহে দু’দিন ব্যবহার করলেই ত্বকের জেল্লা ফিরবে।

শসা এবং অ্যালো ভেরা: শসাতেও প্রচুর জল থাকে। তৈলাক্ত ত্বকের জন্য ভাল। শসা কালচে দাগছোপ তুলতেও সাহায্য করে। ১ চা-চামচ অ্যালো ভেরা জেলের সঙ্গে ২ টেবিল চামচ শসার রস মিশিয়ে নিতে হবে। পরিষ্কার মুখে সেটি আলতো করে মাসাজ করে নিন। মিনিট ১০-১২ রেখে ঠান্ডা জলের ঝাপটা দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।

নিমের প্যাক: টাটকা নিমপাতা ধুয়ে ভিজিয়ে রাখুন জলে। তার পরে বেটে নিন। এটাই সরাসরি মুখে মাখতে পারেন। অথবা চাইলে নিমের সঙ্গে গোলাপ জল বা বেসন মিশিয়ে নিতে পারেন। নিমে রয়েছে প্রদাহনাশক উপাদান। তা ছাড়া ছোটখাটো সংক্রমণ ঠেকাতে সক্ষম নিমের ভেষজ গুণ। ব্রণ, ফুস্কুড়ি কমাতে নিমের ব্যবহার নতুন নয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অভিনব কায়দায় হেরোইন পাচারকালে গোদাগাড়ীতে দুই মাদক কারবারি গ্রেফতার

অভিনব কায়দায় হেরোইন পাচারকালে গোদাগাড়ীতে দুই মাদক কারবারি গ্রেফতার