ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান নগরীতে গাঁজা, হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার ২ তানোরে হতদরিদ্রদের মাঝে ছাতা বিতরনের উদ্যোগ নিয়েছেন যুবদল নেতা শরিফ উদ্দিন মুন্সী বেলপুকুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত কয়েকজন, হাসপাতালে নেওয়ার পথে করিমের মৃত্যু

গোদাগাড়ীর শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৬ ০৭:৫৫:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৬ ০৭:৫৫:৫৬ অপরাহ্ন
গোদাগাড়ীর শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান গোদাগাড়ীর শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী  গোদাগাড়ী উপজেলার শিক্ষা খাতের বর্তমান চ্যালেঞ্জ চিহ্নিতকরণ এবং উত্তরণের পথরেখা তৈরির লক্ষ্যে এক গোলটেবিল বৈঠকে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০মে) প্লাজমা ফাউন্ডেশনের কার্যালয়ে গোদাগাড়ীর শিক্ষা ব্যবস্থা ও পরবর্তী করণীয়’ শীর্ষক এই গোল টেবিল বৈঠক  অনুষ্ঠিত হয়।

এদিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কুয়েটের প্রফেসর ড. আব্দুল হাসিব। প্লাজমা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি  জায়েদুল ইসলামের সঞ্চালনা ও সার্বিক সমন্বয়ে আয়োজিত এই গোল বৈঠকে  শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।

সভায় গোদাগাড়ীর শিক্ষা ব্যবস্থার বিদ্যমান সংকট যেমন অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিক্ষক সংকট, শিক্ষার্থীদের উপস্থিতির হার ও ফলাফলের বৈষম্য, প্রযুক্তিনির্ভর শিক্ষার অভাব এবং অর্থনৈতিক ও সামাজিক প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উদ্বোধনী বক্তব্যে জায়েদুল ইসলাম বলেন, “গোদাগাড়ীর শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে সকল অংশীজনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বর্তমান বাস্তবতা ও চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই একটি শিক্ষাবান্ধব ও উন্নত জনপদ গড়ে তোলা সম্ভব।”

আলোচনায় অংশ নিয়ে স্থানীয় শিক্ষাবিদ ও শিক্ষক প্রতিনিধিরা বাস্তবসম্মত সমাধানের ওপর জোর দেন। প্রেমতলী সুকবাসিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বেসরকারি মাধ্যমিক শিক্ষক ফোরামের উপজেলা সাংগঠনিক সম্পাদক মেসবাহুল ইসলাম, চর আড়িয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক  গোলাম মোস্তাফা এবং গোদাগাড়ী সরকারি কলেজের প্রভাষক গোলাম রব্বানী স্থানীয় শিক্ষা ব্যবস্থার সমস্যা ও সম্ভাবনাগুলো তুলে ধরেন।

উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা প্রযুক্তিভিত্তিক শিক্ষার সম্প্রসারণ, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মুহাম্মদ, গোদাগাড়ী (সার্কেল) এএসপি মির্জা  আব্দুস সালাম, রাজশাহী জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লাহ, আহমেদ পার্সেলের প্রতিষ্ঠাতা গোলাম কিবরিয়া রুলুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

প্লাজমা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, এই গোলটেবিল বৈঠক থেকে প্রাপ্ত সুপারিশসমূহ ভবিষ্যতে গোদাগাড়ীর শিক্ষা উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে মাইলফলক হিসেবে কাজ করবে। পরিশেষে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক