ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায় খেলা চালিয়ে যাও অবসর নেওয়া নেমারকে বিশেষ অনুরোধ বাবার শপিংয়ের লোভ দেখিয়ে কিশোরীকে নিয়ে আবাসিক হোটেলে যুবক, অতঃপর.. পচা গরুর মাংস বিক্রির দায়ে কসাইকে জরিমানা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে মিলল কিশোরের মরদেহ ঠাকুরগাঁওয়ে ম্যানেজারের চেয়ারে বসে নিজেকে ‘সিইও’ দাবি, ব্যাংকে চাঞ্চল্য অসুস্থতার সুযোগে টিপসই নিয়ে জমি আত্মসাতের অভিযোগ, শেষ সম্বল ফেরত চান বৃদ্ধা মা ভিডিও ভাইরাল হওয়ার পর কেয়া পায়েলের রহস্যময় পোস্ট চাঁপাইনবাবগঞ্জে তহসিলদারের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল চীনে টর্নেডো ও রেকর্ড বন্যায় ৮ জনের মৃ’ত্যু আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী ভারতের মহারাষ্ট্রে বর্ষার তাণ্ডবে মৃত ১৬ টানা বৃষ্টিতে ভূমিধস, ১০ রোহিঙ্গার মৃত্যু ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে রক্তে শর্করা বাড়িয়ে দিতে পারে রোজের ৫ অভ্যাস আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালিয়া ও কর্ণহারে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২

কিউবার দিকে নজর ওয়াশিংটনের? ক্যারিবীয়ে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৬ ১০:০১:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৬ ১০:০১:৪৫ অপরাহ্ন
কিউবার দিকে নজর ওয়াশিংটনের? ক্যারিবীয়ে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি কিউবার দিকে নজর ওয়াশিংটনের? ক্যারিবীয়ে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি
ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক তৎপরতা বৃদ্ধি এবং কিউবাকে ঘিরে সম্ভাব্য সামরিক অভিযানের জল্পনা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিশেষ করে পলিটিকো ডট কমের প্রতিবেদনের বরাত দিয়ে দাবি করা হচ্ছে, যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরে ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধজাহাজ, সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করছে। তবে এখন পর্যন্ত ওয়াশিংটনের পক্ষ থেকে কিউবায় সরাসরি সামরিক অভিযানের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ ইতোমধ্যে ক্যারিবীয় সাগরে পৌঁছেছে। পাশাপাশি উভচর আক্রমণ জাহাজ ইউএসএস কিয়ারসার্জ প্রায় ২ হাজার ৫০০ মেরিন সেনা নিয়ে ওই অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে বলে দাবি করা হয়েছে। মার্কিন দক্ষিণাঞ্চলীয় কমান্ডও ক্যারিবীয় অঞ্চলে নৌ উপস্থিতি বৃদ্ধির কথা নিশ্চিত করেছে। 

মার্কিন সংবাদমাধ্যম ও সামরিক বিশ্লেষকদের একটি অংশের মতে, এই মোতায়েন চাপ সৃষ্টি এবং দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা” বজায় রাখার কৌশল হতে পারে। তবে রুশ ও লাতিন আমেরিকান কিছু গণমাধ্যমে এটিকে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি হিসেবে তুলে ধরা হয়েছে। 

এদিকে কিউবা ইস্যুতে মার্কিন প্রশাসনের সাম্প্রতিক কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও আলোচনায় এনেছে। সাবেক কিউবান নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ১৯৯৬ সালের একটি বিমান ভূপাতিত করার ঘটনায় যুক্তরাষ্ট্রে অভিযোগ গঠন এবং এর পরপরই ক্যারিবীয় অঞ্চলে মার্কিন রণতরী মোতায়েনকে অনেক বিশ্লেষক একই কৌশলগত চাপের অংশ হিসেবে দেখছেন। 

তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের অনেকে সতর্ক করে বলেছেন, যুদ্ধজাহাজ মোতায়েন মানেই সামরিক অভিযান অনিবার্য, এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। মার্কিন নৌবাহিনী নিয়মিতভাবেই ক্যারিবীয় অঞ্চলে মহড়া, নজরদারি ও মিত্রদেশগুলোর সঙ্গে যৌথ কার্যক্রম পরিচালনা করে থাকে। যদিও সাম্প্রতিক মোতায়েনের মাত্রা ও রাজনৈতিক প্রেক্ষাপট নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

কিউবার পক্ষ থেকেও এ বিষয়ে প্রতিক্রিয়া এসেছে। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কার্লোস ফার্নান্দেজ দে কসিও মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনকে “যুদ্ধ উসকে দেওয়ার চেষ্টা” বলে অভিযোগ করেছেন। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়

নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়