ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলের যাওয়া হলো না শিফার রাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা সকালে ঘুম থেকে উঠে চা-কফি খাওয়ার পরেই হৃৎস্পন্দন বাড়ছে! রাজশাহী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও চারা বিতরণ আল-কায়েদা সম্পর্কিত জাতিসংঘের বক্তব্যের সপক্ষে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নিরাপদ জীবন ও পরিবেশের জন্য অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি কৃষকদের বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে ৩ যুবকের যাবজ্জীবন রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ পুঠিয়ায় নন্দনগাছী সড়কে ৩০০ গাছের চারা রোপণ রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মান্দায় মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে জরিমানা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত রাজশাহী বিভাগীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন ও জনসেবার মান বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী অবৈধভাবে সার মজুদ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা

ভ্যাট থেকে সরে আসতে চায় সরকার, ধনীদের সম্পদে কর বাড়ানোর পরিকল্পনা

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৬ ১০:৫৮:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৬ ১০:৫৮:২৪ অপরাহ্ন
ভ্যাট থেকে সরে আসতে চায় সরকার, ধনীদের সম্পদে কর বাড়ানোর পরিকল্পনা ভ্যাট থেকে সরে আসতে চায় সরকার, ধনীদের সম্পদে কর বাড়ানোর পরিকল্পনা
সাধারণ মানুষের জীবনে স্বস্তি দিতে ভ্যাটের মতো পরোক্ষ কর থেকে সরে আসার পরিকল্পনা করছে সরকার। তাই আসন্ন বাজেটে ধনীদের সম্পদের ওপর সরাসরি কর আরোপের উদ্যোগ নিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই খাত থেকে প্রায় ৫ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে। এতে সম্পদের সুষম বণ্টনের সুযোগ তৈরি হলেও কর ব্যবস্থায় ন্যায্যতা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা।

নিত্যপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধির চাপ থেকে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে পরোক্ষ কর কমিয়ে প্রত্যক্ষ কর বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে এনবিআর। নতুন করদাতা, উচ্চ আয়ের ব্যক্তি, ব্যবসায়ী এবং সম্পত্তির মালিকদের নজরদারির আওতায় আনতে রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডি, উত্তরা এবং চট্টগ্রামের খুলশীর মতো অভিজাত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে কর জরিপ চালানোর পরিকল্পনা রয়েছে সংস্থাটির। আসন্ন বাজেটেই সম্পদ কর বসিয়ে রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে প্রায় ৫ হাজার কোটি টাকা।
 
বিজিএমইএর পরিচালক রশিদ আহমেদ হোসাইনী বলেন, যার রিটার্ন কমবেশি দিচ্ছে তাদের ধরা হচ্ছে। আর যারা দিচ্ছে না তাদের সেভাবে ধরা হচ্ছে না। এভাবে করের বোঝা চাপানো ঠিক না। আমরা এরই মধ্যে কর ও ঋণের চাপে আছি; একসময় আমরা নিঃশেষ হয়ে যাব।
 
বর্তমানে কোনো ব্যক্তির মোট সম্পদ ৪ কোটি টাকার বেশি হলে ন্যূনতম ১০ শতাংশ থেকে শুরু করে সম্পদের পরিমাণ অনুযায়ী ৩৫ শতাংশ পর্যন্ত সারচার্জ আরোপ করে এনবিআর। তবে কাঙ্ক্ষিত রাজস্ব না আসায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের খসড়া অনুযায়ী নতুন কাঠামোতে ৪ থেকে ৬ কোটি টাকার সম্পদের ওপর ০.২৫ শতাংশ, ৬ থেকে ১১ কোটির ওপর ০.৫০ শতাংশ, ১১ থেকে ১৬ কোটির ওপর ০.৭৫ শতাংশ এবং ১৬ কোটির বেশি সম্পদের ওপর ১ শতাংশ হারে কর আরোপের পরিকল্পনা করা হয়েছে।
 
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, ৫ হাজার কোটি টাকা বড় অঙ্ক নয়। তবে এটা আদায় করতে গিয়ে যাতে খরচ বেশি না হয়ে যায়, সেটাও বিবেচনায় রাখতে হবে। নতুন কর চালুর আগে করদাতাদের সচেতন করা জরুরি।
 
বর্তমানে কোনো ব্যক্তির ১০০ কোটি টাকার সম্পদের বিপরীতে আয়কর ২০ লাখ টাকা হলে সর্বোচ্চ হারে সারচার্জ ধরা হয় ৭ লাখ টাকা। নতুন পরিকল্পনা অনুযায়ী ১ শতাংশ সম্পদ কর চালু হলে ওই ১০০ কোটি টাকার সম্পদের ওপর কর দাঁড়াবে ১ কোটি টাকা।
 
সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, সারচার্জ থেকে ওয়েলথ ট্যাক্সে গেলে এটি আরও প্রেডিক্টেবল হবে এবং বৈষম্য কমাতে ভূমিকা রাখবে। তবে শুধু রাজস্ব বাড়ানোর লক্ষ্য নিয়ে বিদ্যমান করদাতাদের ওপর চাপ বাড়ালে তা সঠিক হবে না।
 
এনবিআরের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে সারচার্জ থেকে আদায় হয়েছে ৬৯৫ কোটি টাকা, ২০২১-২২ অর্থবছরে ৬২৬ কোটি টাকা এবং ২০২০-২১ অর্থবছরে ৫৯৯ কোটি টাকা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা

রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা