ঢাকা , বুধবার, ২৭ মে ২০২৬ , ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে পশুর হাট ও চট্টগ্রাম মহানগরীর কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দান পরিদর্শন নগরীতে পুলিশের অভিযান গ্রেফতার - ১৩ নগরীর চন্দ্রিমায় বিপুল পরিমান গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেটসহ আটক ১ ঢাকার নর্দায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩ চিটচিটে হয়ে যাওয়ার ভয়ে মাথায় তেল মাখছেন না? গরমের জন্য বেছে নিন হালকা কিছু বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঈশ্বরদীর রূপপুর গ্রিনসিটিতে রুশ নাগরিকের মৃত্যু যুক্তরাষ্ট্র আর কোনো নিরাপদ আশ্রয় পাবে না মধ্যপ্রাচ্যে: খামেনি শয়তানকে ‌‘পাথর’ নিক্ষেপ করছেন হাজিরা পশু জবাইয়ের সময় শরিকদের নাম বলা কি আবশ্যক? বাংলাদেশে ঢুকতে ভারতীয় সীমান্তে হঠাৎ শত শত মানুষের ভিড় লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় নিহত ৩১ আদ–দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু কৃষিজমি নষ্ট করে কোনো স্থাপনা তৈরি করা হবেনা : ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর তিন গ্রামে ঈদুল আযহা উদযাপন তানোরের নিহত ইসমাইলের স্বজনদের পাশে উপজেলা প্রশাসন রাণীশংকৈলে খাল-খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক- মোহাম্মদ রফিকুল হক মেঘনায় জেলের জালে ৩৩ কেজির দুই কোরাল, বিক্রি ৪৬ হাজার টাকায় মহাদেবপুরে ১৪ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নগরীর চন্দ্রিমায় বিপুল পরিমান গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেফতার

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৬ ০৩:৩৯:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৬ ০৩:৩৯:৫৫ অপরাহ্ন
নগরীর চন্দ্রিমায় বিপুল পরিমান গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেফতার নগরীর চন্দ্রিমায় বিপুল পরিমান গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেফতার
চন্দ্রিমায় বিপুল পরিমান গাঁজা-সহ তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব। 

মঙ্গলবার দিনগত রাত দেড় টার দিকে নগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডি মধ্যপাড়া এলাকায় শামীমের বাড়িতে অভিযান চালিয়ে ৭৯ কেজি ৭৯০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এ সময় একটি ব্যাটারিচালিত অটো জব্দ করা হয়। 

গ্রেফতাররা হলো: মোঃ আব্দুর রহমান (৬৪), মোঃ মহসিন (৩০) ও মোঃ আব্দুল আলিম (৩৬)। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পলাতক আসামি মোঃ শামীম (৫৫) ও মোঃ কাশেম (৫০) পালিয়ে যায়।

বুধবার দুপুরে র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিনগত রাত দেড় টার দিকে নগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডি মধ্যপাড়া এলাকায় পলাতক আসামি শামীমের বাড়িতে অভিযান চালিয়ে ৭৯ কেজি ৭৯০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-৫, এর সদস্যরা।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কৌশলে গাঁজা সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন। এছাড়া জব্দকৃত গাঁজা বিক্রির উদ্দেশ্যে  শামীমের বাড়িতে মজুদ রাখা হয়েছিল বলেও স্বীকার করেছে তারা 

এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নগরীর চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

বুধবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে চন্দ্রিমা থানা পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
অতিরিক্ত হাসিল আদায় ঠেকাতে সিটি হাট পরিদর্শনে রাজশাহীর জেলা প্রশাসক

অতিরিক্ত হাসিল আদায় ঠেকাতে সিটি হাট পরিদর্শনে রাজশাহীর জেলা প্রশাসক