চন্দ্রিমায় বিপুল পরিমান গাঁজা-সহ তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার দিনগত রাত দেড় টার দিকে নগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডি মধ্যপাড়া এলাকায় শামীমের বাড়িতে অভিযান চালিয়ে ৭৯ কেজি ৭৯০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এ সময় একটি ব্যাটারিচালিত অটো জব্দ করা হয়।
গ্রেফতাররা হলো: মোঃ আব্দুর রহমান (৬৪), মোঃ মহসিন (৩০) ও মোঃ আব্দুল আলিম (৩৬)। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে পলাতক আসামি মোঃ শামীম (৫৫) ও মোঃ কাশেম (৫০) পালিয়ে যায়।
বুধবার দুপুরে র্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিনগত রাত দেড় টার দিকে নগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডি মধ্যপাড়া এলাকায় পলাতক আসামি শামীমের বাড়িতে অভিযান চালিয়ে ৭৯ কেজি ৭৯০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-৫, এর সদস্যরা।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কৌশলে গাঁজা সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন। এছাড়া জব্দকৃত গাঁজা বিক্রির উদ্দেশ্যে শামীমের বাড়িতে মজুদ রাখা হয়েছিল বলেও স্বীকার করেছে তারা
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নগরীর চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে চন্দ্রিমা থানা পুলিশ।