ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত গির্জা, মন্দির, দরগায় গেলে কী অনুভূতি হয়? ধর্মীয় ভেদাভেদ নিয়ে কী মতামত তলপতি বিজয়ের? বিহারে মহিলাকে গণধর্ষণ, যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল বুলেট, পাথর ও কাঠের টুকরো! অধরা পাঁচ অভিযুক্ত মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলা শুরু প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’ চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় জুনায়েদ নামে এক শিশুর মৃত্যু ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে নেমে স্কুলছাত্রের মৃত্যু প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে নেইমার মাঠে নামলেই পবায় মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ; শিক্ষার্থীদের মানববন্ধন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা নকল ও ভেজাল ঔষধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: রাজশাহীতে ঔষধ প্রশাসনের মহাপরিচালক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড সমাজসেবা ও নারী নেতৃত্বে অনন্য অনু চৌধুরী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা বাতিল মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব

বাংলাদেশে ঢুকতে ভারতীয় সীমান্তে হঠাৎ শত শত মানুষের ভিড়

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৬ ০২:৪৭:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৬ ০২:৪৭:৪২ অপরাহ্ন
বাংলাদেশে ঢুকতে ভারতীয় সীমান্তে হঠাৎ শত শত মানুষের ভিড় ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন ‘ডিটেক্টেড ডিফল্ট হোল্ডিং সেন্টার’ সংক্রান্ত নির্দেশিকা জারির পর সীমান্তবর্তী এলাকাগুলোতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের কঠোর অবস্থানের কারণে অবৈধভাবে বসবাসের অভিযোগে অভিযুক্ত বহু মানুষের মাঝে বাংলাদেশে ফিরে যাওয়ার প্রবণতা বেড়েছে বলে জানা গেছে।

ভারতের লোকসভা ও বিধানসভা নির্বাচনের সময় থেকেই অনুপ্রবেশ ইস্যুকে অন্যতম রাজনৈতিক আলোচনার কেন্দ্রে নিয়ে আসে বিজেপি। নির্বাচনের পর নতুন সরকার গঠনের পর থেকেই রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত ও ফেরত পাঠানোর বিষয়ে প্রশাসনিক তৎপরতা বাড়ানো হয়।

মঙ্গলবার এক প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দেন। তিনি বলেন, অবৈধভাবে অবস্থানকারীদের দ্রুত রাজ্য ছাড়তে হবে, অন্যথায় সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

তিনি আরও জানান, দীর্ঘ আইনি প্রক্রিয়ায় না গিয়ে পুলিশ সরাসরি সন্দেহভাজন অনুপ্রবেশকারীদের আটক করে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর কাছে হস্তান্তর করবে। পরবর্তীতে ভারত ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান প্রক্রিয়া অনুযায়ী তাদের পরিচয় যাচাই ও ফেরত পাঠানোর কার্যক্রম সম্পন্ন হবে।

রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশ অনুযায়ী, পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় বিশেষ ‘হোল্ডিং সেন্টার’ স্থাপনের কাজ শুরু হয়েছে। এসব কেন্দ্রে আটক বিদেশি নাগরিক ও ডিপোর্টেশনের অপেক্ষায় থাকা ব্যক্তিদের অস্থায়ীভাবে রাখা হবে।

নির্দেশ জারির মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই মালদার ইংরেজবাজারে প্রথম হোল্ডিং সেন্টার চালু করা হয়। এছাড়া সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদেও একই ধরনের কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকার হাকিমপুর চেকপোস্টে মঙ্গলবার সকাল থেকেই শত শত নারী-পুরুষ জড়ো হন। স্থানীয় সূত্রে জানা গেছে, তাদের অনেকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নথিপত্র ছাড়াই রাজ্যের বিভিন্ন এলাকায় বসবাসের অভিযোগ রয়েছে।

প্রশাসনের কঠোর অবস্থান এবং গ্রেফতারের আশঙ্কায় তারা স্বেচ্ছায় বাংলাদেশে ফেরার চেষ্টা করছেন বলে দাবি করেছেন কয়েকজন অপেক্ষমাণ ব্যক্তি। মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য এবং পুলিশের তৎপরতার কারণে আতঙ্ক তৈরি হয়েছে বলেও জানান তারা।

হঠাৎ বিপুলসংখ্যক মানুষের সীমান্তমুখী সমাগমে স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে পশ্চিমবঙ্গ প্রশাসন।

এদিকে অনুপ্রবেশকারীদের শনাক্তকরণ, আটক এবং ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া কীভাবে বাস্তবায়ন করা হবে, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার