ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

‘হাউজফুল ৫’ সিনেমার দুই সপ্তাহের আয় ১৬৭.৯০ কোটি রুপি

  • আপলোড সময় : ২০-০৬-২০২৫ ০৫:৪৪:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৫ ০৫:৪৪:৪৭ অপরাহ্ন
‘হাউজফুল ৫’ সিনেমার দুই সপ্তাহের আয় ১৬৭.৯০ কোটি রুপি ছবি: সংগৃহীত
বলিউড অভিনেতা অক্ষয় কুমার অভিনীত ‘হাউজফুল ৫’ সিনেমাটি মুক্তির পর থেকেই চলচ্চিত্রপ্রেমীদের থেকে ব্যাপক ভালোবাসা পাচ্ছে। ‘হাউজফুল’ ফ্র্যাঞ্চাইজির এই কমেডি-ড্রামা ঘরানার সিনেমাটি ৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এই মাল্টিস্টারার সিনেমায় অক্ষয় কুমার ছাড়াও অভিষেক বচ্চন এবং রীতেশ দেশমুখের মতো তারকাদের মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে। সবাই তাদের কমেডির দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করেছেন। চলচ্চিত্রটি সমালোচকদের কাছ থেকেও ভালো মতামত লাভ করেছে।

এদিকে সিনেমাটি মুক্তির পর ১৪ দিন কেটে গেছে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার ‘হাউসফুল ৫’ এর বক্স অফিসের পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে। জেনে নেওয়া যাক এখন পর্যন্ত কত আয় করেছে সিনেমাটি-

‘হাউজফুল ৫’ উদ্বোধনী দিনে ২৪ কোটি রুপি দিয়ে আয়ের খাতা খুলেছিল। তবে তারপর ক্রমে ক্রমে ‘হাউসফুল ৫’র আয় প্রতিদিনই অল্প অল্প করে কমছে। এমন পরিস্থিতিতে এর বৃহস্পতিবারের সংগ্রহ প্রকাশ্যে এসেছে। ‘স্যাকনিল্কে’র প্রাথমিক প্রতিবেদন অনুসারে, ‘হাউসফুল ৫’ ১৪ তম দিনে দেশীয় বক্স অফিসে ২.৬৫ কোটি রুপি আয় করেছে। এ মুহূর্তে এ সিনেমার মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১৬৭.৯০ কোটি রুপি। যদিও এর আয় আরও বাড়বে বলেই আশা করা হচ্ছে। দেখা যাক সিনেমাটির প্রতিদিনের আয়ের চিত্র-

মুক্তির ১ম দিন ২৪ কোটি রুপি, ২য় দিন ৩১ কোটি রুপি, ৩য় দিন ৩২ কোটি রুপি, ৪র্থ দিন ১৩ কোটি রুপি, ৫ম দিন ১১.২৫ কোটি রুপি,

৬ষ্ঠ দিন ৮.৫ কোটি রুপি, ৭ম দিন ৭ কোটি রুপি, ৮ম দিন ৬ কোটি রুপি, ৯ম দিন ৯.৫ কোটি রুপি, ১০ম দিন ১১.০৫ কোটি রুপি, ১১ম দিন ৩.৭৫ কোটি রুপি, ১২ম দিন ৪.২৫ কোটি রুপি, ১৩ম দিন ৩ কোটি রুপি, ১৪ম দিন ২.৬৫ কোটি রুপি। সিনেমাটির মোট সংগ্রহ ১৬৭.৯০ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ২৩৬ কোটি টাকারও বেশি।

‘হাউসফুল ৫’ সিনেমায় অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ এবং অভিষেক বচ্চন ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পাটেকর, জ্যাকুলিন ফার্নান্দেজ, সোনম বাজওয়া, সৌন্দর্য শর্মা, চিত্রাঙ্গদা সিং, দিনো মোরিয়া এবং নার্গিস ফাকরি প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি