ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাই থানায় নতুন ওসি হিসেবে মো. মাহবুব আলমের যোগদান মোহনপুরে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি রাজশাহীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নেশার টাকার জন্য ভাইয়ের হাতে ভাই খুন তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ওষুধ দেওয়ার নাম করে শিশুকে ধর্ষণ ফার্মেসি মালিকের রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের গণধর্ষণ মামলায় আরও দুই আসামি গ্রেফতার রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু জয়পুরহাটে গাঁজা গাছ উদ্ধার ফ্লাইওভারের কারণে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেপ্তার ২ পাবনায় ১৬ জনের এইচআইভি শনাক্ত, ৭ জনই সমকামী হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

কেশবপুরের টিভি দেখতে গিয়ে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী, আটক ১

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০৭:৩৮:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০৭:৩৮:৩৩ অপরাহ্ন
কেশবপুরের টিভি দেখতে গিয়ে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী, আটক ১ কেশবপুরের টিভি দেখতে গিয়ে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী, আটক ১
যশোরের কেশবপুরের একটি গ্রামে টেলিভিশনে অনুষ্ঠান দেখতে যাওয়া এক শিশু (চতুর্থ শ্রেণির শিক্ষার্থী) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৫ মে) দুপুরে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। স্থানীয়রা অভিযুক্ত কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

ভুক্তভোগী শিশু ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ওই শিক্ষার্থী পাশের বাড়িতে টেলিভিশন দেখতে যায়। এ সময় ওই বাড়ির এক এসএসসি পরীক্ষার্থী কিশোর শিশুটিকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে ফিরে তার মাকে বিষয়টি খুলে বলে। মেয়ের মুখে ঘটনা শুনে মা ওই কিশোরকে জিজ্ঞাসাবাদ করলে সে অপরাধের কথা স্বীকার করে।

বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত কিশোরকে আটক করে কেশবপুর থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কিশোরকে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন জানান, শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। অভিযুক্ত কিশোরকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করছেন, যা বর্তমানে প্রক্রিয়াধীন।

কান্নাজড়িত কণ্ঠে শিশুটির বাবা বলেন, "আমার ছোট্ট মেয়েটি এখনো জগৎ সম্পর্কে কিছুই বোঝে না। অভিযুক্ত কিশোর জোরপূর্বক আমার মেয়ের সর্বনাশ করেছে। পুরো পরিবার এখন তীব্র দুশ্চিন্তা ও আতঙ্কের মধ্যে রয়েছি, বিশেষ করে মেয়েটার ভবিষ্যৎ নিয়ে আমরা দিশেহারা।"

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত