ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬ , ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বনলতা সেন’ নিয়ে মুখ খুললেন নাবিলা ফাইবার খেলেই হাঁটুতে বাত সারবে ৬ সপ্তাহে সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলে ১৭ জনসহ সারা দেশে নিহত ২৬ একটি শর্ত না-মানলে কিছুতেই আমেরিকার সঙ্গে আলোচনা নয়: ইরান নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নাটোর জজ কোর্ট আইনজীবী সমিতিকে ৮ লাখ টাকার সহায়তা প্রদান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ভারতের সাথে চলমান সীমান্ত উত্তেজনা, শক্তিশালী পদক্ষেপ নিয়েছে বিজিবি ভারতের সাথে চলমান সীমান্ত উত্তেজনা, শক্তিশালী পদক্ষেপ নিয়েছে বিজিবি ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান, কান্নায় ভারী মান্দার রাজেন্দ্র বাটি রাজশাহীতে ৪৯ ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ রাজধানীতে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু তানোরে খাল পুনঃখননে ‘সাগর চুরি’ শিরোনামে ভিডিও ফেসবুকে ভাইরাল প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মীর হাতে তুলে দিলেন রাসিক প্রশাসক ভিজিএফের চাল চাওয়ায় নারীকে জুতাপেটার অভিযোগ নারী ইউপি সদস্যের বিরুদ্ধে কর্ণহার থানায় মাদক কারবারী মিলন গ্রেফতার

রাজধানীতে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০৫:২৩:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০৫:২৩:১২ অপরাহ্ন
রাজধানীতে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু প্রতিকী ছবি
রাজধানীর আজিমপুর সরকারি কলোনির একটি পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে জাহিন (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ মে) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল ৪টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জাহিন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র। তার বাসা রাজধানীর হাজারীবাগ এলাকায়।

জাহিনকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু মাহির আহমেদ জানান, দুপুরে হাজারীবাগ থেকে আজিমপুর সরকারি কোয়ার্টারে তার বাসায় বেড়াতে আসে জাহিন। পরে তারা দুজন কোয়ার্টারের ভেতরে ঘোরাঘুরি করতে বের হয়। একপর্যায়ে একটি পুকুর দেখে গোসল করতে চায় জাহিন। তবে সে সাঁতার জানত না বলে মাহির তাকে পানিতে নামতে নিষেধ করে। এরপরও জাহিন পুকুরে নামে এবং কিছুক্ষণ পর পানিতে তলিয়ে যায়।

মাহিরের চিৎকার শুনে কোয়ার্টারের নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে পানির নিচ থেকে জাহিনকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী মাহির জাহিনের বিস্তারিত ঠিকানা জানাতে পারেননি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে লালবাগ থানাকে অবহিত করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩