ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

জামাইয়ের সাথে পরকীয়া গর্ভবতী শাশুড়ির ক্ষমা প্রার্থনা

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০৮:৩৯:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০৮:৩৯:২৮ অপরাহ্ন
জামাইয়ের সাথে পরকীয়া গর্ভবতী শাশুড়ির ক্ষমা প্রার্থনা জামাইয়ের সাথে পরকীয়া গর্ভবতী শাশুড়ির ক্ষমা প্রার্থনা
নাইজেরিয়ার নাসারাওয়া রাজ্যে শাশুড়ির সঙ্গে জামাইয়ের সম্পর্ক ও গর্ভধারণের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ৪৫ বছর বয়সী কৃষক ও কাঠমিস্ত্রি জন উলাহা’র বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁর ৪২ বছর বয়সী শাশুড়ি আশেতু ইগবাসুয়েকে গর্ভবতী করেছেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকাজুড়ে সমালোচনা ও আলোচনা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সেপ্টেম্বর মাসে আশেতু ফসল কাটার কাজে জন উলাহার এলাকায় আসেন। সেই সময় থেকেই দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। পরে বিষয়টি শারীরিক সম্পর্কে গড়ায় বলে অভিযোগ ওঠে। আশেতু এক সংবাদমাধ্যমকে জানান, প্রথমে ঘটনাটি মজার ছলে শুরু হলেও পরে তা নিয়মিত সম্পর্কে রূপ নেয়। তিনি দাবি করেন, দিনের কাজ শেষে রাতে তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক হতো এবং প্রায় তিন মাস পর তিনি গর্ভবতী হন।

আশেতুর ভাষ্য, তাঁর ধারণা ছিল না যে এই বয়সে তিনি আবার গর্ভধারণ করতে পারেন। পরিস্থিতি জটিল হয়ে পড়লে তিনি নিজেই বিষয়টি তাঁর মেয়ে ও জন উলাহার স্ত্রী ভিক্টোরিয়াকে জানান। তবে বিষয়টি জানার পর ভিক্টোরিয়া ক্ষোভ প্রকাশ করেন এবং ঘটনাটি প্রকাশ্যে চলে আসে।

আশেতু জানান, তিনি এ ঘটনায় অনুতপ্ত এবং মেয়ের কাছে ক্ষমা চেয়েছেন। একই সঙ্গে তিনি গর্ভপাতের সিদ্ধান্ত নিয়েছেন বলেও উল্লেখ করেন।

অন্যদিকে জন উলাহার দাবি, তাঁকে প্রলুব্ধ করা হয়েছিল। তাঁর বক্তব্য অনুযায়ী, খামারে কাজ করার সময় শাশুড়ির আচরণ তাঁকে প্ররোচিত করে এবং পরে দু’জনের সম্মতিতেই সম্পর্ক চলতে থাকে।

এ ঘটনায় ভিক্টোরিয়া গভীর মানসিক আঘাত পেয়েছেন বলে জানা গেছে। তাঁর মতে, স্বামীর এই আচরণ পারিবারিক সম্পর্কের সীমা লঙ্ঘন করেছে এবং এটি অত্যন্ত লজ্জাজনক। তবে তাৎক্ষণিকভাবে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত না নিয়ে ভবিষ্যতে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন বলে তিনি জানিয়েছেন।

ঘটনাটি স্থানীয় সমাজে নৈতিকতা, পারিবারিক দায়িত্ব ও সম্পর্কের সীমা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে। পরিবারের ভেতরের এই সম্পর্ক দাম্পত্য জীবনে গভীর সংকট সৃষ্টি করেছে বলে মনে করছেন স্থানীয়রা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম