ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাই থানায় নতুন ওসি হিসেবে মো. মাহবুব আলমের যোগদান মোহনপুরে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি রাজশাহীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নেশার টাকার জন্য ভাইয়ের হাতে ভাই খুন তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ওষুধ দেওয়ার নাম করে শিশুকে ধর্ষণ ফার্মেসি মালিকের রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের গণধর্ষণ মামলায় আরও দুই আসামি গ্রেফতার রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু জয়পুরহাটে গাঁজা গাছ উদ্ধার ফ্লাইওভারের কারণে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেপ্তার ২ পাবনায় ১৬ জনের এইচআইভি শনাক্ত, ৭ জনই সমকামী হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

ঈদ উপলক্ষে রাজশাহীতে দুস্থদের মাঝে জেলা পরিষদের ঈদ সামগ্রী বিতরণ

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ০৫:৫৮:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ০৫:৫৮:২২ অপরাহ্ন
ঈদ উপলক্ষে রাজশাহীতে দুস্থদের মাঝে জেলা পরিষদের ঈদ সামগ্রী বিতরণ ঈদ উপলক্ষে রাজশাহীতে দুস্থদের মাঝে জেলা পরিষদের ঈদ সামগ্রী বিতরণ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তৃতীয় দিনেও রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। বিকেল সাড়ে ৪টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠানের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে ধারাবাহিকভাবে তানোর উপজেলাতেও একই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. কাওছার হাবীব, মোঃ আল আমীন মল্লিক এবং মো. আলেফ আলী।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা) বলেন, ঈদুল আযহা ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। সমাজের গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে আনন্দের হাসি ফোটাতে পারলেই ঈদের প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে। এ কারণে রাজশাহী জেলা পরিষদ সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, সমাজের সামর্থ্যবান মানুষ নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ালে দারিদ্র্য ও বৈষম্য অনেকাংশে কমে আসবে। একটি মানবিক ও কল্যাণরাষ্ট্র গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করার উপলক্ষ। রাজশাহী জেলা পরিষদ সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এই ঈদ উপহারের মাধ্যমে অসহায় মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের বার্তা পৌঁছে দিতে চায় জেলা পরিষদ।

আলোচনা সভা শেষে গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সেমাই, চিনি, তেল, দুধ ও পোলাওয়ের চালসহ বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত