ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’ চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় জুনায়েদ নামে এক শিশুর মৃত্যু ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে নেমে স্কুলছাত্রের মৃত্যু প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে নেইমার মাঠে নামলেই পবায় মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ; শিক্ষার্থীদের মানববন্ধন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা নকল ও ভেজাল ঔষধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: রাজশাহীতে ঔষধ প্রশাসনের মহাপরিচালক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড সমাজসেবা ও নারী নেতৃত্বে অনন্য অনু চৌধুরী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা বাতিল মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব ৩৩ বছর বয়সে ১৮ বছরের চরিত্রে আলিয়া! তানোরে কীটনাশক চুরির অভিযোগে যুবককে মারধর, ৫ লাখ টাকা জরিমানার অভিযোগ সিংড়ায় বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত যে ভাবে পালং খেলে পুষ্টিভাণ্ডারের সন্ধান পাবে শরীর নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

‘গেলেও মরব, না গেলেও,’ বাহামাসে বসছে জুনিয়র ট্রাম্পের বিয়ের আসর! যুদ্ধে নাজেহাল প্রেসিডেন্ট আক্ষেপের সুরে কী বললেন?

  • আপলোড সময় : ২২-০৫-২০২৬ ০৮:১০:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৬ ০৮:১০:৫৮ অপরাহ্ন
‘গেলেও মরব, না গেলেও,’ বাহামাসে বসছে জুনিয়র ট্রাম্পের বিয়ের আসর! যুদ্ধে নাজেহাল প্রেসিডেন্ট আক্ষেপের সুরে কী বললেন? ‘গেলেও মরব, না গেলেও,’ বাহামাসে বসছে জুনিয়র ট্রাম্পের বিয়ের আসর! যুদ্ধে নাজেহাল প্রেসিডেন্ট আক্ষেপের সুরে কী বললেন?
একদিকে যুদ্ধ, অন্যদিকে দেশের রাজনৈতিক পরিস্থিতি মিলিয়ে কার্যত নাভিশ্বাস ট্রাম্পের। এর মধ্যেই নিজের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিয়েতে যাওয়া নিয়ে দোলাচলে মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প জানান, ছেলের বিয়েতে 'যাওয়ার ইচ্ছা আছে' তাঁর। তবে এই মুহূর্তে সময় একেবারেই অনুকূল নয়।

মার্কিন সংবাদমাধ্যমের খবর, চলতি সপ্তাহান্তেই বাহামাদ্বীপে দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন ৪৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। পাত্রী বেটিনা অ্যান্ডারসন।

ছেলের বিয়ের সময়ে ইরানের সঙ্গে যুদ্ধ থামাতেই ব্যস্ত মার্কিন প্রেসিডেন্ট। এই যুদ্ধ আমেরিকার সাধারণ মানুষের কাছে একেবারেই জনপ্রিয় নয়। যুদ্ধের জেরে জিনিসপত্রের দাম বাড়ায় ভোটাররা ক্ষুব্ধ, যার প্রভাব পড়েছে ট্রাম্পের জনপ্রিয়তার গ্রাফেও। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে যা ট্রাম্পের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

বিয়েতে যাওয়া প্রসঙ্গে ওভাল অফিসে ট্রাম্প বলেন, ‘‘ও চাইছে আমি যাই। খুব ছোট করে পারিবারিক অনুষ্ঠান হচ্ছে, আমি যাওয়ার চেষ্টা করব।’’ এর পরেই ট্রাম্প যোগ করেন, ‘‘আমি ওকে বলেছি, সময়টা আমার জন্য ভালো নয়। আমার মাথায় এখন ইরান যুদ্ধসহ আরও অনেক কিছু ঘুরছে।’’

যুদ্ধ যখন থমকে রয়েছে, তখন তিনি ছেলের বিয়েতে মেতে উঠলে সংবাদমাধ্যম তা নিয়ে জলঘোলা করবে- তা ভালোই বোঝেন ট্রাম্প। তাঁর আক্ষেপ, ‘‘এই পরিস্থিতিতে আমি যেটাই করি না কেন, দোষ আমারই হবে। বিয়েতে গেলেও সংবাদমাধ্যম আমাকে ছাড়বে না, না গেলেও কথা শোনাবে- অবশ্যই ভুয়ো খবরের দুনিয়া এটাই করবে।’’ তবে ছেলের জন্য শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘‘আশা করি ওদের বিবাহিত জীবন খুব ভালো কাটবে।’’

ঘরোয়া মহলে ‘ডন জুনিয়র’ নামে পরিচিত ট্রাম্পের এই বড় ছেলে। তাঁদের পারিবারিক রিয়েল এস্টেট ব্যবসা ‘দ্য ট্রাম্প অর্গানাইজেশন’-এর অন্যতম শীর্ষকর্তা তিনি। সেই সঙ্গে বাবার রাজনৈতিক ভাবাদর্শের একনিষ্ঠ সমর্থকও বটে। প্রায়শই তাঁকে বাবার পাশে দেখা যায়। জানা গিয়েছে, চলতি মাসের শুরুতেও ফ্লোরিডার মার-আ-লাগো রিসর্ট থেকে বাবার সঙ্গে হোয়াইট হাউসে ফেরেন তিনি।

গত বছর ডন জুনিয়র ইঙ্গিত দিয়েছিলেন, ‘ভবিষ্যতে কোনও একদিন’ তিনিও প্রেসিডেন্ট পদের জন্য লড়তে পারেন। ট্রাম্পের দ্বিতীয় দফার মেয়াদ শেষ হচ্ছে ২০২৯ সালের জানুয়ারিতে। তবে রিপাবলিকান প্রেসিডেন্ট এখনও তাঁর উত্তরসূরি হিসেবে কারও নাম ঘোষণা করেননি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার