ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের রাজধানী লক্ষ্য করে রাশিয়ার হামলায় নিহত অন্তত ১৭ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ এলপি গ্যাসের দাম আরও কমলো, আজ থেকেই কার্যকর হাওর পর্যটনে সুনসান নীরবতা: বিপন্ন তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন ও আমাদের অর্থনীতি রাজশাহীতে নজরুল বর্ষ ২০২৬–২০২৭ উদ্বোধন পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃস্টি করে রাস্তা নির্মাণ পুঠিয়ায় মহাসড়কে গতিরোধ করে ১৯ মহিষসহ ট্রাক লুট রুয়েট উপাচার্যের অভিনন্দন বার্তা রাজধানীর বুকে ‘শিশুবাজার’, আট লক্ষ টাকায় শিশুপুত্র, অর্ধেক দামে কন্যা! ইতিহাসের এই দিনের স্মরণীয় অধ্যায় মা-দিদিমার পুরনো শাড়ি ছিঁড়ে গিয়েছে?৫ পন্থায় রঙিন করে তুলুন বাড়ির প্রতিটি কোণ বর্ষার সময়ে ভাল ফলন হয় হরেক সব্জির, বাগানে বা জানালায় সহজে ফলাতে পারেন ওজন কমুক স্বাস্থ্য বজায় রেখে আকাঙ্ক্ষা চামোলার ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস প্রেসিডেন্ট ট্রোলকে এবার হাসির অস্ত্রে পরিণত করলেন আলিয়া ভাট ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ নতুন পোশাকে পুলিশ ১১ বছর পর মিলল বিচার: রাণীশংকৈলে বাক্‌প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন বগুড়ায় ছাত্রীকে একান্তে দেখা করতে বলেন মাদরাসা শিক্ষক কেন্দুয়ায় স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে যান মতি মিয়া, অতঃপর...

হান্টাভাইরাস নিয়ে নতুন গবেষণায় উদ্বেগ, সংক্রমণের ছয় বছর পরেও বীর্যে মিলল ভাইরাসের চিহ্ন

  • আপলোড সময় : ২১-০৫-২০২৬ ১০:৪০:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৬ ১০:৪০:১০ অপরাহ্ন
হান্টাভাইরাস নিয়ে নতুন গবেষণায় উদ্বেগ, সংক্রমণের ছয় বছর পরেও বীর্যে মিলল ভাইরাসের চিহ্ন হান্টাভাইরাস নিয়ে নতুন গবেষণায় উদ্বেগ, সংক্রমণের ছয় বছর পরেও বীর্যে মিলল ভাইরাসের চিহ্ন
হান্টাভাইরাস নিয়ে সাম্প্রতিক এক গবেষণা বিশ্বজুড়ে চিকিৎসক ও বিজ্ঞানীদের মধ্যে নতুন উদ্বেগ তৈরি করেছে। গবেষণায় দেখা গেছে, এই ভাইরাস মানুষের প্রজননতন্ত্রে দীর্ঘ সময় লুকিয়ে থাকতে পারে। এমনকি সংক্রমণ সেরে যাওয়ার প্রায় ছয় বছর পরেও এক ব্যক্তির বীর্যে ভাইরাসের জিনগত চিহ্ন পাওয়া গেছে।

গবেষণাটি সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত হওয়ার পর স্বাস্থ্য বিশেষজ্ঞরা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছেন। গবেষকদের মতে, এটি হান্টাভাইরাস সংক্রমণ ও এর দীর্ঘমেয়াদি প্রভাব সম্পর্কে নতুন প্রশ্ন তৈরি করেছে।

হান্টাভাইরাস একটি বিরল কিন্তু গুরুতর ভাইরাসজনিত রোগ। সাধারণত সংক্রামিত ইঁদুর বা অন্যান্য দন্তপ্রাণীর মল, প্রস্রাব কিংবা লালার সংস্পর্শে মানুষ আক্রান্ত হয়। এতে জ্বর, পেশিতে ব্যথা, শ্বাসকষ্ট, কিডনি ও ফুসফুসের জটিলতা দেখা দিতে পারে। গুরুতর ক্ষেত্রে রোগটি প্রাণঘাতীও হতে পারে।

গবেষণায় ৫৫ বছর বয়সী এক ব্যক্তির নমুনা বিশ্লেষণ করে দেখা যায়, সংক্রমণের ৭১ মাস পরেও তাঁর বীর্যে হান্টাভাইরাসের আরএনএ বিদ্যমান রয়েছে। তবে রক্ত, প্রস্রাব বা শ্বাসতন্ত্রের নমুনায় ভাইরাসের কোনো উপস্থিতি পাওয়া যায়নি। এতে বিজ্ঞানীদের ধারণা, পুরুষের অণ্ডকোষ ভাইরাসের জন্য একটি ‘ইমিউন-প্রিভিলেজড সাইট’ বা নিরাপদ আশ্রয়স্থল হিসেবে কাজ করতে পারে, যেখানে শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা তুলনামূলক কম সক্রিয় থাকে।

বিশেষজ্ঞরা বলছেন, এর আগে ও এর ক্ষেত্রেও একই ধরনের ঘটনা দেখা গিয়েছিল। ওই ভাইরাসগুলোও দীর্ঘ সময় বীর্যে অবস্থান করতে পারে বলে গবেষণায় উঠে এসেছিল।

সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছে হান্টাভাইরাসের ‘অ্যান্ডিজ ভাইরাস’ ধরনটি। এমন একটি ধরন, যা মানুষ থেকে মানুষে ছড়াতে সক্ষম বলে আগেই জানা গেছে। তবে সাম্প্রতিক গবেষণায় পাওয়া ভাইরাসের আরএনএ আদৌ সংক্রামক কিনা, বা যৌন সম্পর্কের মাধ্যমে অন্যের শরীরে ছড়াতে পারে কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ অবস্থায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা পুরুষ রোগীদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন। কন্ডোম ব্যবহার, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনে বীর্য পরীক্ষার কথাও বলা হচ্ছে। আগে যেখানে সংক্রমণের পর ৪২ দিন সতর্ক থাকাকে যথেষ্ট ধরা হত, এখন সেই সময়সীমা বাড়ানোর বিষয়েও আলোচনা শুরু হয়েছে।

তবে গবেষক ও চিকিৎসকেরা সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁদের মতে, গবেষণাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং ভাইরাসটি যৌন সম্পর্কের মাধ্যমে বাস্তবে ছড়ায় কিনা, তা নিশ্চিত হতে আরও বিস্তৃত গবেষণা প্রয়োজন। তবে এই আবিষ্কার ভবিষ্যতে হান্টাভাইরাস মোকাবিলার নীতি, চিকিৎসা ও জনস্বাস্থ্য নির্দেশনায় বড় পরিবর্তন আনতে পারে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক