ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী কাশিয়াডাঙ্গা থানায় গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ রুয়েটে ক্লাইমেট ক্যাম্প অনুষ্ঠিত জয়া : পর্তুগালকে খুব ভালোবাসি কিন্তু সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল চিৎকার শুনতে হয় আমেরিকার বড় চমক: বি-২ বিমান থেকে এবার ‘স্টিথ’ অ্যান্টি-শিপ মিসাইল উৎক্ষেপণ জার্মানির যে রেকর্ড স্পর্শ করল ব্রাজিল কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস চুরির অভিযোগে শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতন গফরগাঁওয়ে শিশুকে নিয়ে বিশ্রাম কক্ষে মসজিদের ইমাম দুই তরুণীর চুল কেটে দিল গ্রামবাসী ১৭১তম ঐতিহাসিক মহান সাঁওতাল দিবস বিদ্রোহ উপলক্ষে আলোচনা সভা নগরীর মতিহার ও পবায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার হিলিতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় ডুবে তিনজন নিখোঁজ গাছের পাতায় মিলল আধুনিক শহর তৈরির গোপন নকশা জুলাই গণ-অভ্যুত্থান মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা ‘রামমন্দির ট্রাস্টে কোনো মুসলিম থাকলে এতক্ষণে এনকাউন্টার করতো’

চৌদ্দগ্রামে ৪০ লাখ টাকার ভারতীয় শাড়িসহ আটক ৩

  • আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০৮:৫৪:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০৮:৫৪:৪৭ অপরাহ্ন
চৌদ্দগ্রামে ৪০ লাখ টাকার ভারতীয় শাড়িসহ আটক ৩ চৌদ্দগ্রামে ৪০ লাখ টাকার ভারতীয় শাড়িসহ আটক ৩
কুমিল্লার চৌদ্দগ্রাম থানা এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৪০ লাখ টাকা মূল্যের ১ হাজার ৩৪৪ পিস ভারতীয় শুল্কবিহীন শাড়িসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ভারতীয় সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি একটি টয়োটা ডেলিভারি ভ্যানে তোলা হচ্ছে।

এমন তথ্যের ভিত্তিতে বুধবার (২০ মে) ভোর সাড়ে ৫টায় র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল কুমিল্লার চৌদ্দগ্রাম থানার কোদালিয়া এলাকায় মো. বাবুল মিয়ার বাড়ির সামনে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়।

আটকরা হলো:  তৌহিদুল ইসলাম বিজয় (১৯), পিতা মৃত আবুল হাসেম, গ্রামের বাড়ি উত্তর বেতিয়ারা; মো. সিয়াম (১৯), পিতা সাহাবুদ্দিন, গ্রামের বাড়ি পায়েরখোলা; এবং রবিউল আলম (১৯), পিতা জাহাঙ্গীর আলম, গ্রামের বাড়ি বড়দৈন। তারা সবাই কুমিল্লার চৌদ্দগ্রাম থানার বাসিন্দা।

পরে ডেলিভারি ভ্যানের পেছনে পাটের বস্তার মধ্যে রাখা বিভিন্ন রং ও ডিজাইনের ১ হাজার ৩৪৪টি ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করা শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মালামালসহ তাদের চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন