কুমিল্লার চৌদ্দগ্রাম থানা এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৪০ লাখ টাকা মূল্যের ১ হাজার ৩৪৪ পিস ভারতীয় শুল্কবিহীন শাড়িসহ তিনজনকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ভারতীয় সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি একটি টয়োটা ডেলিভারি ভ্যানে তোলা হচ্ছে।
এমন তথ্যের ভিত্তিতে বুধবার (২০ মে) ভোর সাড়ে ৫টায় র্যাব-৭ এর একটি আভিযানিক দল কুমিল্লার চৌদ্দগ্রাম থানার কোদালিয়া এলাকায় মো. বাবুল মিয়ার বাড়ির সামনে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়।
আটকরা হলো: তৌহিদুল ইসলাম বিজয় (১৯), পিতা মৃত আবুল হাসেম, গ্রামের বাড়ি উত্তর বেতিয়ারা; মো. সিয়াম (১৯), পিতা সাহাবুদ্দিন, গ্রামের বাড়ি পায়েরখোলা; এবং রবিউল আলম (১৯), পিতা জাহাঙ্গীর আলম, গ্রামের বাড়ি বড়দৈন। তারা সবাই কুমিল্লার চৌদ্দগ্রাম থানার বাসিন্দা।
পরে ডেলিভারি ভ্যানের পেছনে পাটের বস্তার মধ্যে রাখা বিভিন্ন রং ও ডিজাইনের ১ হাজার ৩৪৪টি ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করা শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মালামালসহ তাদের চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।