ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ কোচিং থেকে লাশ হয়ে বাড়ি ফিরলেন শিক্ষার্থী শিবা রাণী: শোকে স্তব্ধ পরিবার, কাঁদছে পুরো এলাকা সাতকানিয়ার আলোচিত সেলিম হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর সাপাহারে আমের বিপনন ও বাজারজাতকরণ সংক্রান্ত মত বিনিময় সভা লালপুরে ইউপি সদস্য মনির বাহিনীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন রাণীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: বেশি বেশি গাছ লাগানোর আহ্বান সিংড়ার ডাহিয়া ইউপি নির্বাচনে প্রভাষক কামরুলের প্রার্থীতা ঘোষণা ও গণসংযোগ মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলন তানোরের প্রতিবন্ধী নাজিবুর খুঁজছেন জীবনসঙ্গী মাস্কের সঙ্গে দাঁড়িপাল্লায় অম্বানী, আদানি, বিড়লারা কে কোথায় দাঁড়িয়ে? মৃত্যুর চার মাস পরে শেষকৃত্য হবে আয়াতোল্লা আলি খামেনেইয়ের, অবশেষে দিন ঘোষণা করল ইরান ‘আমি নাকি সমকামী!’ বিয়ে ভাঙতেই মৌনীর যৌন অভিরুচি নিয়ে প্রশ্ন, মুখ খুললেন অভিনেত্রী দু’বছর পরে হিন্দি ধারাবাহিকে ফিরছেন দেবচন্দ্রিমা সিংহ রায় বিশ্বকাপের মঞ্চে নোরার ‘সির সির’ গানের ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নগরজুড়ে ২.৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু

কান-এ গিয়েও সরব মৌনী! সূরজকে নিয়ে সপাটে কোন জবাব দিলেন অভিনেত্রী?

  • আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০৫:৫৮:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০৫:৫৮:২০ অপরাহ্ন
কান-এ গিয়েও সরব মৌনী! সূরজকে নিয়ে সপাটে কোন জবাব দিলেন অভিনেত্রী? ছবি: সংগৃহীত
বিচ্ছেদ ঘোষণা করার পর থেকে নানা কটাক্ষের মুখে পড়েছেন মৌনী রায়। তবে সে সবে কর্ণপাত না করে তিনি পৌঁছেছেন কান চলচ্চিত্র উৎসবে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেখানেও তিনি দিলেন সপাটে জবাব।

সূরজ নাম্বিয়ারের সঙ্গে বিচ্ছেদ ঘোষণার পরেই নানা গুঞ্জন রটেছিল। অনেকেই বলেছিলেন, দিশা পটানীর সঙ্গে মৌনীর ‘অতি-ঘনিষ্ঠতা’র জন্যই এই পরিণতি হল তাঁর দাম্পত্যের। প্রথমে অবশ্য এই খবরও ছড়ায়, সূরজই নাকি সম্পর্কে প্রতারণা করছেন। তাঁদের সম্পর্ক নিয়ে চলা অনবরত কাটাছেঁড়া হওয়ায় কান-এ সংবাদমাধ্যমের মুখোমুখি হতেই মৌনী বলেন, “লোকজন তো কথা বলবেই। লোকজনের কথা বলাই কাজ। কথা বলতে দিন ওদের।”

ছোটপর্দা থেকে শুরু করেছিলেন কাজ। দীর্ঘদিনের কর্মসফর নিয়েও অভিনেত্রী কথা বলেছেন। এই দীর্ঘ সফরে নানা ওঠাপড়া ছিল বলেও জানান। তাঁর কথায়, “এমন অনেক সময়েই হত যে, সকালে উঠে ক্লান্ত লাগত, মন খারাপ করত, অসুস্থ বোধ করতাম। কিন্তু কাজে যেতে ইচ্ছে করছে না, এমন কখনও হয়নি। আমরা যেটা করতে সবচেয়ে ভালবাসি, সেটাই আমাদের পেশা। এ জন্য সত্যিই আমরা ধন্য।” তবে সূরজের সঙ্গে বিচ্ছেদ নিয়ে আর কোনও মন্তব্য করেননি তিনি।

উল্লেখ্য, সোমবার বিচ্ছেদের কারণ নিয়ে একটি বিবৃতি দিয়েছিলেন মৌনীর স্বামী সূরজ। সেখানে প্রথমেই তিনি স্পষ্ট করে দেন যে, মৌনী একেবারেই তাঁর থেকে কোনও খোরপোশ নিচ্ছেন না। শুধু তা-ই নয়। সূরজ লেখেন, ‘‘আমি ও মৌনী যৌথ ভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং সেটা একেবারেই সম্মানের সঙ্গে হচ্ছে। আমাদের বিচ্ছেদের ঘোষণার পরে যে সব আলোচনা চলছে, সেগুলো সর্বৈব মিথ্যা ও মনগড়া। অনেকেই আমাদের সম্পর্ক ভাঙার পিছনে তৃতীয় ব্যক্তিকে দায়ী করেছেন। আমি এটা স্পষ্ট করে দিতে চাই যে, আমাদের সম্পর্কের মধ্যে কোনও তৃতীয় ব্যক্তি নেই।’’

২০২২ সালে বিয়ে করেছিলেন মৌনী ও সূরজ। বাঙালি ও তেলুগু রীতি মেনে বিয়ে হয়েছিল তাঁদের।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪

নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪