ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল, ৩৬ এসিল্যান্ডকে বদলি থাইল্যান্ডে নেমেই মার্কিন রণতরির দুই নাবিকের কাণ্ড মদিনার সব মসজিদে নারীদের পাঁচ ওয়াক্ত নামাজের সুযোগ ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের শঙ্কা একজন দর্শক থাকলেও তার জন্য গান গেয়ে যাব: জেমস চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করলেন স্বামী পাংশায় সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মায়ের পুত্রবধূকে ধর্ষণের মামলায় শ্বশুর গ্রেফতার বিলাসবহুল হোটেলগুলির শৌচাগারে কমোডের ঠিক পাশে ফোন ঝোলানো থাকে কেন? কারণ শুনে অবাক হবেন রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুর -রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর নেপালে নতুন করে বন্যার শঙ্কা! ধস নেমে এ বার প্রায় অবরুদ্ধ চৌলানি নদীর গতিপথ, উদ্বিগ্ন জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা নেপালের সুড়ঙ্গ থেকে এ বার এক চিনা শ্রমিক উদ্ধার! ১০ দিন পর চারতলা বাড়ির ধ্বংসস্তূপে খোঁজ মিলল জীবিত মহিলার ‘বিগ বস্‌’ শুরুর আগেই মেজাজ হারালেন সালমান খান বাদশার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন ‘বিগ বস্‌ ২০’ প্রতিযোগী ঈশা আগামী ৫ দিন বৃষ্টির আভাস, যেসব অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ জ্বালানি সংকট: ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন: তানিয়া বৃষ্টি জানা গেলো ‘থ্রি ইডিয়টস’এর দেয়ালে লেখা ৫ সেপ্টেম্বরের রহস্য নাটোরের বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ নিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গাছের সঙ্গে বাঁধা দেহ, পায়ের কাছে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা

  • আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০৫:৩৮:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০৫:৩৮:২২ অপরাহ্ন
গাছের সঙ্গে বাঁধা দেহ, পায়ের কাছে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা ফাইল ফটো
ময়মনসিংহের গফরগাঁওয়ের একটি গাছের সঙ্গে পেছনে দুই হাত বাঁধা অবস্থায় মধ্যবয়সী এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। তার পরনে প্যান্ট ছিল, তবে কোনো জামা ছিল না এবং বুকে কোপের চিহ্ন ছিল। মরদেহের পায়ের কাছেই বিচ্ছিন্ন মাথা পড়ে ছিল। পুলিশ এখনও নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টার দিকে মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পাগলা থানা এলাকার মশাখালী ইউনিয়নের দড়ি চারবাড়িয়া গ্রামের শাহাকান্দা ভিটা এলাকায় এর মরদেহের খবর পেয়ে পাগলা থানার পুলিশ ঘটনাস্থলে যায়।

স্থানীয় বাসিন্দারা ধারণা করছেন, কোথাও থেকে ধরে এনে গাছের সঙ্গে বেঁধে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলটি খুবই প্রত্যন্ত এলাকা। লোকটিকে বাইরে থেকে ধরে এনে হত্যা করা হতে পারে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কাজ করছে। পরিচয় শনাক্ত হওয়ার পর কারা কী কারণে ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে কাজ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল  ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪