ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে সাংবাদিক ইউনিয়নের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় শিল্পী-সাহিত্যিকদের পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেজ করবে শিল্পকলা একাডেমি রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

হার্টের অসুখ হয়েছে বলে ডিম খাওয়া ছেড়েছেন? শরীরের লাভ হচ্ছে না কি ক্ষতি?

  • আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০৬:৪০:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০৬:৪০:০২ অপরাহ্ন
হার্টের অসুখ হয়েছে বলে ডিম খাওয়া ছেড়েছেন? শরীরের লাভ হচ্ছে না কি ক্ষতি? ছবি: সংগৃহীত
সুস্থ থাকতে ডিমের বিকল্প নেই। শরীরে ভিতর থেকে শক্তি জোগাতে ডিমের জুড়ি মেলা ভার। তবে হৃদ্‌যন্ত্রের সমস্যায় ভুগছেন, এমন অনেকেই ডিম খান না। হৃদ্‌রোগের ঝুঁকি কমাতেই মূলত এই সিদ্ধান্ত। হার্ট অ্যাটাক হলে সবার আগে ডিম খাওয়া বন্ধ করে দেন কেউ কেউ। তবে ডিম কি সত্যিই হার্টের জন্য খারাপ?

ডিমের বাইরের অংশে থাকে অ্যালবুমেন প্রোটিন। ডিমের কুসুমে থাকে কোলেস্টেরল, ভিটামিন এ, ভিটামিন কে, বিটামিন বি১২, আয়রন, সেলেনিয়াম, জিঙ্ক, কোলিন (মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে), জিয়াজ্যানট্যানটিন (চোখ ভাল রাখে)। অর্থাৎ জিমের যাবতীয় পুষ্টিগুণ কিন্তু লুকিয়ে থাকে কুসুমেই। ডিমের কুসুম খেলেই কোলেস্টেরল বেড়ে গিয়ে হৃদ্‌যন্ত্রের ক্ষতি হবে, এমন ধারণা অনেকেই রাখেন। চিকিৎসক এসএ মল্লিকের মতে, ‘‘ডিম খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়, এ কথা অস্বীকার করার উপায় নেই। তবে ডিম খেলে যে কোলেস্টেরল বাড়ে সেটা হল এইচডিএল অর্থাৎ ভাল কোলেস্টেরল। এ ছা়ড়া ডিম খেলে এলডিএল কোলেস্টেরলের লার্জ পার্টিক্‌লের মাত্রাও শরীরে বেড়ে যায়। তবে এই পার্টিক্‌ল শরীরের পক্ষে ততটাও খারাপ নয়। এক জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি সারা দিনে ৩০০ মিলিগ্রামের মতো ডায়েটরি কোলেস্টেরল খেতে পারেন। একটি ডিমে থাকে ১৬৭ মিলিগ্রাম, তাই দু’টি ডিম নিশ্চিন্তে খেতে পারেন।’’

ডিমের ভিতরে থাকা প্রোটিন আর ভাল ফ্যাট পেট অনেক ক্ষণ ভরিয়ে রাখে। ফলে খিদে পেলে একটা ডিম খেয়ে নিলে ভুলভাল খাবার খাওয়ার ইচ্ছে জাগবে না। ডিম খেলে পেট ভরবে, আবার ওজনও বাড়বে না। চিকিৎসক মল্লিকের মতে, যাঁদের অ্যাডভান্সড হার্টের অসুখ আছে তাঁরাও সারা দিনে একটি কুসুম সমেত ডিম খেতে পারেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক