ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

ইরানের নতুন গোয়েন্দাপ্রধান হলেন ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদেমি

  • আপলোড সময় : ২০-০৬-২০২৫ ১২:০২:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৫ ১২:০২:৩৩ অপরাহ্ন
ইরানের নতুন গোয়েন্দাপ্রধান হলেন ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদেমি ইরানের নতুন গোয়েন্দাপ্রধান হলেন ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদেমি
ইরানের নতুন গোয়েন্দাপ্রধান হলেন ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদেমি। গত ১৫ জুন ইজ়রায়েলি হামলায় মৃত্যু হয়েছিল সে দেশের সশস্ত্র বাহিনীর গোয়েন্দা বিভাগের প্রধান মহম্মদ কাজ়েমির। সেই হামলাতেই মৃত্যু হয়েছিল ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রধান (চিফ অফ স্টাফ) মেজর জেনারেল মহম্মদ হোসেন বাগেরির, প্রধান কমান্ডার জেনারেল হোসেন সালামি এবং ডেপুটি কমান্ডার জেনারেল গোলাম আলি রশিদেরও।

ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী, সে দেশের প্রতিরক্ষা মন্ত্রকের গোয়েন্দা সুরক্ষা সংস্থার প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন মাজিদ। এর আগে প্রতিরক্ষা মন্ত্রকের তথ্য সুরক্ষা দফতরেরও দায়িত্বে ছিলেন তিনি। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ওই দফতরের প্রধান ছিলেন মাজিদ। জাতীয় নিরাপত্তায় তাঁর ভূমিকা অপরিসীম। এ বার তাঁর হাতেই দেশের গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হল।

ইরান-ইজ়রায়েলের মধ্যে হানাহানি অব্যাহত। শুক্রবার দুই দেশের যুদ্ধ অষ্টম দিনে পড়ল। ইজ়রায়েলের ক্ষেপণাস্ত্র গুঁড়িয়ে দিচ্ছে ইরানের একের পর এক তৈলভান্ডার, সেনাছাউনি। তাদের হামলা এখনও পর্যন্ত ইরানের সশস্ত্র বাহিনী বেশ কয়েক জন উচ্চপদস্থ কর্তা। পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। কখনও ড্রোন, আবার কখনও ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে ইজ়রায়েলে। সে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ড্রোম’ ভেদ করে ধ্বংস করছে ইজ়রায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপত্য! এই যুদ্ধে দুই দেশেরই বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে।

ইরান-ইজ়রায়েল সংঘাতে উত্তপ্ত পশ্চিম এশিয়া। এই যুদ্ধে আমেরিকার মতো দেশও সরাসরি যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার বার ইরানকে যুদ্ধের পথ থেকে সরে আসার কথা বলেছেন। শুধু তা-ই নয়, হুঁশিয়ারির সুরে তাঁকে এ-ও বলতে শোনা গিয়েছে, যদি ইরান যুদ্ধ বন্ধ না করে তবে ‘ভয়াবহ’ পরিস্থিতি হবে। ইরানও পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছে। সেই আবহেই ব্রিটেন, ফ্রান্স, জার্মানির প্রতিনিধিদের সঙ্গে শুক্রবার বৈঠকে বসতে পারেন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। সুইৎজ়ারল্যান্ডের জেনেভায় ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কাল্লাসের সঙ্গে বৈঠকে বসবেন ব্রিটেন, ফ্রান্স, জার্মানির প্রতিনিধিরা। তার পরেই তাঁরা ইরানের বিদেশমন্ত্রী আরাগচির সঙ্গে বৈঠকে বসতে পারেন। শুক্রবারের বৈঠকে ইরানকে কি সেই আলোচনার টেবিলেই নিয়ে আসতে চলেছে ইউরোপীয় ইউনিয়ন ও তার তিন দেশ, সে দিকেই নজর রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি