ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুরুদাসপুরে ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত জিয়াউর রহমানে দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত সিংড়ার চলনবিলে জলাবদ্ধতা নিরসনে কচুরিপানা পরিষ্কার কর্মসূচির উদ্বোধন জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন

ঠাকুরগাঁওয়ে দুর্ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০৭:৪৫:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০৭:৪৫:১৯ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে দুর্ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু ঠাকুরগাঁওয়ে দুর্ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে  সোমবার (১৮ মে)  লিচুর বিচি গলায় আটকে এক শিশু ও ঘরের ঢেউ টিনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কাঠমিস্ত্রির মৃত্যু খবর পাওয়া গেছে ।

হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার কোষারাণীগঞ্জ ইউনিয়নের দলপতিপুর গ্রামে লিচুর বিচি গলায় আটকে হোসেন নামে মাত্র ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। সে ওই গ্রামের মাহামুদুল হকের  ছেলে।

​স্থানীয়রা জানায়,  শিশু হোসেনকে লিচু খাওয়ানোর সময় অসাবধানতাবশত একটি লিচুর বিচি তার গলায় আটকে যায়। মুহূর্তের মধ্যে শিশুটি ছটফট শুরু করলে পরিবারের লোকজন তাকে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​অপরদিকে ঘরে ঢেউ টিনের কাজ করার সময় উপজেলার দৌলতপুর ইউনিয়নের কেটগাঁও সিন্দুল্যা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিঠুন (৩৫) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের সুরেন্দ্র রায়ের ছেলে।

​জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিঠুন মিত্রবাটি গ্রামে আনোয়ার হোসেনের বাড়িতে ঘরের চালের টিনের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত ঘরের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনের সাথে স্পর্শ লেগে তিনি বিদ্যুতায়িত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এপ্রসঙ্গে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. ওয়ারিস ইয়াজদানি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হোসেন নামের ওই শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। আর বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হলে আমরা ইসিজি  করার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হই।

​এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক জানান, গলায় লিচুর বিচি আটকে এক শিশু এবং ঘরের টিনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর তারা পেয়েছেন। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত