ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

ইরানে হামলার হুঁশিয়ারি দিয়েও সিদ্ধান্ত বদল ট্রাম্পের!

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০৫:৫১:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০৫:৫১:১৭ অপরাহ্ন
ইরানে হামলার হুঁশিয়ারি দিয়েও সিদ্ধান্ত বদল ট্রাম্পের! ছবি: সংগৃহীত
ইরানে নতুন করে হামলার হুঁশিয়ারি দিয়েও শেষ পর্যন্ত পিছিয়ে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিদ্ধান্ত বদলে ফেলেছেন তিনি। ট্রাম্পের দাবি, মঙ্গলবারই ইরানে ফের সামরিক অভিযানের পরিকল্পনা ছিল আমেরিকার। কিন্তু সেই পরিকল্পনা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আমেরিকা এবং ইরানের মধ্যে বর্তমানে সামরিক সংঘাত বন্ধ রয়েছে। তবে উত্তেজনা চলছেই দু’দেশের মধ্যে। পাকিস্তানের দৌত্যে দু’দেশ ইসলামাবাদে আলোচনায় বসলেও তা থেকে কোনও সমাধানসূত্র বেরিয়ে আসেনি। সেই থেকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দু’দেশের মধ্যে চাপানউতর চলেই আসছে। এই উত্তেজনা কাটাতে উদ্যোগী হয়েছে উপসাগরীয় অঞ্চলে আমেরিকার কিছু ‘বন্ধুরাষ্ট্র’।

মার্কিন প্রেসিডেন্টের দাবি, ওই উপসাগরীয় দেশগুলির অনুরোধেই ইরানে সামরিক অভিযানের পরিকল্পনা স্থগিত রেখেছেন তিনি। সমাজমাধ্যম ‘ট্রুথ’ সোশ্যালে ট্রাম্প জানান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রনেতারা তাঁকে অনুরোধ করেছিলেন এখনই হামলা না করার জন্য। তাঁদের সঙ্গে কথা বলে ট্রাম্প আশ্বস্ত হয়েছেন যে আলোচনার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার সম্ভাবনা এখনও রয়েছে। সেই কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের।

আমেরিকা কী ধরনের হামলার পরিকল্পনা করছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। এমনকি মার্কিন বাহিনী যে মঙ্গলবারই এমন কোনও হামলার পরিকল্পনা করে রেখেছিল, তা নিয়েও আগে থেকে কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। তবে গত রবিবারই ট্রাম্প সমাজমাধ্যমে এক পোস্টে হুঁশিয়ারি দিয়েছিলেন। ইরান দ্রুত আলোচনায় না-বসলে তাদের জন্য আর কিছুই অবশিষ্ট থাকবে না— এমন সতর্কবার্তাও দিয়েছিলেন তেহরানকে। সমাজমাধ্যমে তিনি লিখেছিলেন, ‘ইরানের জন্য সময় ফুরিয়ে আসছে। তাদের দ্রুত পদক্ষেপ করতে হবে। নয়তো তাদের জন্য কিছুই অবশিষ্ট থাকবে না। সময় এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।’ উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই ইরানকে চাপে রাখতে এমন বিভিন্ন হুঁশিয়ারি দিয়ে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেগুলিতেও নতুন করে হামলার পরিকল্পনার বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানাননি ট্রাম্প।

এ অবস্থায় মঙ্গলবারের হামলা স্থগিত রাখার কথা ঘোষণা করে ট্রাম্প জানান, ইরানের কাছে কোনও ভাবেই যেন পরমাণু অস্ত্র তৈরির সুযোগ না থাকে। মার্কিন প্রেসিডেন্টের দাবি, তাঁকে জানানো হয়েছ আমেরিকার পক্ষে গ্রহণযোগ্য একটি চুক্তি শীঘ্রই হয়ে যাবে। তবে এমনটা না হলে মার্কিন বাহিনী যে প্রস্তুত রয়েছে সে কথাও জানিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, গ্রহণযোগ্য কোনও চুক্তি না হলে নির্দেশ পাওয়ামাত্রই ইরানে ব্যাপক হামলার জন্য তৈরি রয়েছে মার্কিন সামরিক বাহিনী।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ