ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান নগরীতে গাঁজা, হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার ২ তানোরে হতদরিদ্রদের মাঝে ছাতা বিতরনের উদ্যোগ নিয়েছেন যুবদল নেতা শরিফ উদ্দিন মুন্সী বেলপুকুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত কয়েকজন, হাসপাতালে নেওয়ার পথে করিমের মৃত্যু জন্মদিনে জিপিএ-৫ অর্জন বিথীর ঘরে দ্বিগুণ আনন্দ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ লালপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা রাজশাহীর সীমান্তে ব্রণ কফ সিরাপ মাদক কারবারী গ্রেফতার ১ রাজশাহী সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত মহানগরীজুড়ে মাদক কারবারি গ্রেফতার-৪ গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক মহানগরীতে মানববন্ধনে সেচ্ছাসেবক কর্মী আবিরের মায়ের প্রধানমন্ত্রীর নিকট আকুতি উৎক্ষেপণের ৮৫ সেকেন্ডেই বিস্ফোরিত চীনের রকেট ভাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ এসএসসির ফল নিয়ে হতাশা, বাগমারায় স্কুলছাত্রীর মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬৪ বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর দুই দিন পর এসএসসির ফল, শিহাব পেল জিপিএ-৫ সিজারে প্রসূতির মৃত্যু: গোদাগাড়ী মডেল হাসপাতাল ঘিরে শত অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন লংগদুতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

চন্দ্রিমার কালচিকা গ্রামে সাবেক আ’লীগ সভাপতি মসলেমের নেতৃত্বে হামলার অভিযোগ ! ৫জন নারী-সহ আহত-৭

  • আপলোড সময় : ২০-০৬-২০২৫ ১১:০৭:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৫ ১১:০৭:১৮ পূর্বাহ্ন
চন্দ্রিমার কালচিকা গ্রামে সাবেক আ’লীগ সভাপতি মসলেমের নেতৃত্বে হামলার অভিযোগ ! ৫জন নারী-সহ আহত-৭ চন্দ্রিমার কালচিকা গ্রামে সাবেক আ’লীগ সভাপতি মসলেমের নেতৃত্বে হামলার অভিযোগ ! ৫জন নারী-সহ আহত-৭
রাজশাহী নগরীতে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩জন-সহ ৭জন আহত হয়েছেন। আহতের মধ্যে নারী ৫জন ও ২জন পুরুষ রয়েছেন।

আহতরা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ১ ও ৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। 

বৃহস্পতিবার সকাল ৬টার নগরীর চন্দ্রিমা থানার কালচিকা গ্রামে বাড়িতে ঢুকে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, মোঃ হাবিবুর রহমান (৩৩), আলিয়া বেগম (৪৫), রোজিনা বেগম (৩৫)। এরা তিন জন রামেকে চিকিৎসাধীন রয়েছেন। অন্যন্যরা হলেন, ইনছের আলী (৫০), আলেক জান (৪০), আবেদা বেওয়া (৮০), ছইদন বেগম (৩৮)। তারা সকলেই নগরীর চন্দ্রিমা থানার কালচিকা গ্রামের বাসিন্দা। আহত ৪জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছুটি দিয়েছেন চিকিৎসক।

রামেক হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত আলিয়া বেগমের ছেলে মোঃ নসিম আলী জানায়, বৃহস্পতিবার (১৯ জুন) সকালে জমি জমা সংক্রান্ত পূর্ব শত্রæতার জের ধরে একই গ্রামের প্রতিপক্ষ পারিলা ইউনিয়নের (৬নং ওয়ার্ড) সাবেক আওয়ামী লীগ সভাপতি মোঃ মসলেম উদ্দিনের নেতৃত্বে সোহেল, সাহার, বাহার, বাবু, আবু, মুকবুল, দাউদ, মুজাম্মেল হক, ওলিত, মুসদার আজম, চয়ন, মনি, রাব্বি এরা আওয়ামী লীগ কর্মী ও আসাদুল-সহ ৩জন মহিলা লাঠী, সোটা ও দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে বাড়িতে ঢুকে অতর্কীত হামলা চালায়। এ সময় তারা ৫জন নারী ও ২জন পুরুষকে ধারালো অস্ত্র ও লাঠী সোটা দিয়ে বেধড়ক পিটিয়ে করে গুরুতর আহত করে। পরে আহতদের স্বজনরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে ৪জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন চিকিৎসক। তবে আমার ভাই হাবিব, মা অলেয়া বেগম ও ফুপাতবোন রোজিনা গুরুতর আহত হওয়ায় তাদের ১ ও ৮নং ওয়ার্ডে ভর্তি করেন কর্তব্যরত চিকিৎসক। 

এ ব্যপারে আমার পিতা মোঃ ইনছার আলী বাদী হয়ে চন্দ্রিমা থানায় একটি অভিযোগ দায়ের করেন। চিকিৎসা শেষে মামলা করবেন বলেও জানান মোঃ নসিম আলী।

শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ আবুল কালাম আজাদ জানান, চন্দ্রিমা থানার কালচিকা গ্রামে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের হামলার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের লোকজন আহত হয়েছেন।

অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক