ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

নিয়ামতপুরে কমিউনিটি ক্লিনিকে ওষুধ না পাওয়ায় ভোগান্তিতে দরিদ্র লোকজন

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০৬:৫৫:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৬:৫৫:১৫ অপরাহ্ন
নিয়ামতপুরে কমিউনিটি  ক্লিনিকে ওষুধ না পাওয়ায় ভোগান্তিতে দরিদ্র লোকজন নিয়ামতপুরে কমিউনিটি ক্লিনিকে ওষুধ না পাওয়ায় ভোগান্তিতে দরিদ্র লোকজন
নওগাঁর নিয়ামতপুর উপজেলার প্রত্যন্ত গ্রামীণ এলাকার লোকজনের প্রাথমিক স্বাস্থ্যসেবার অন্যতম ভরসা কমিউনিটি ক্লিনিক। এসব কমিউনিটি ক্লিনিকগুলোতে লোকজন বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ পেয়ে থাকেন। তবে বেশ কয়েক মাস ধরে এসব ক্লিনিকগুলোতে ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে। এতে করে উপজেলার প্রত্যন্ত ও গ্রামীণ জনপদের প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হয়ে পড়েছে। সরকারি এই চিকিৎসাকেন্দ্রে এসে ওষুধ না পেয়ে প্রতিদিন খালি হাতে ফিরছেন শত শত অসহায় ও দরিদ্র মানুষ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে সূত্রে জানা গেছে, নিয়ামতপুর উপজেলার আটটি ইউনিয়নে ৩০ কমিউনিটি ক্লিনিক রয়েছে। এসব ক্লিনিকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি) বিনামূল্যে প্রত্যন্ত এলাকার লেকজনদের স্বাস্থ্য সেবা ও ওষুধ দেন। তবে কয়েক মাস ধরে এসব ক্লিনিকগুলোতে ওষুধ সরবরাহ না থাকায় স্বাভাবিক  সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। 

সরেজমিনে উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিক ঘুরে দেখা যায়, চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের চোখে-মুখে শুধু হতাশা আর ক্ষোভ। গ্রামীণ জনপদের অতিদরিদ্র ও নিম্নআয়ের মানুষ, যারা সামান্য জ্বর-সর্দির ওষুধের জন্যও এই সরকারি কেন্দ্রগুলোর ওপর সম্পূর্ণ নির্ভরশীল তারা এখন পড়েছেন চরম বিপাকে। বাইরে থেকে চড়া মূল্যে ওষুধ কেনার আর্থিক সামর্থ্য নেই এই অসহায় পরিবারগুলোর।

​উপজেলার পানিহারা কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নিতে আসা লক্ষ্মী রানী (৬০) নামের এক বৃদ্ধা ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করে বলেন, 'আমি গরিব মানুষ, বাইরে থেকে ওষুধ কেনার টাকা আমার নাই। আগে এই ক্লিনিকে আসলে সপ্তাহে দু-একদিন অল্প-স্বল্প ওষুধ পেতাম, তাতেই আমার রোগবালাই ভালো হতো । কিন্তু কয়েক মাস ধরে এখানে কোনো ওষুধই পাওয়া যাচ্ছে না। টাকার অভাবে দোকান থেকেও কিনতে পারছি না।' 

​একই ধরনের কষ্টের কথা জানান দিনমজুর আব্দুর রশিদ (৫০)। তিনি বলেন,​ 'দিন খেটে যে টাকা পাই, তা দিয়ে কোনোমতে সংসারই চলে না। আগে নিজের বা ছেলেমেয়েদের জ্বর, সর্দি, কাশি হলে এখান থেকে ফ্রিতে কিছু সাধারণ ওষুধ পেতাম। এখন কয়েক মাস ধরে সব বন্ধ। ওষুধ না পেয়ে আমাদের গরিব মানুষের ভোগান্তির শেষ নেই।' 

​নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নিজের অসহায়ত্ব প্রকাশ করে বলেন, 'প্রতিদিন ক্লিনিকে অসংখ্য দরিদ্র নারী-পুরুষ, শিশুসহ গর্ভবতী মহিলারা সুচিকিৎসার আশায় আসেন। কিন্তু ওষুধ না থাকায় নিরুপায় হয়ে তাদের খালি হাতে ফিরিয়ে দিতে হয়। কমিউনিটি ক্লিনিকগুলোতে সাধারণত প্যারাসিটামল, হিসটাসিন, ভিটামিন-বি কমপ্লেক্স,  ক্যালসিয়াম জাতীয় ওষুধ ও স্যালাইনের বেশি চাহিদা থাকে। সরবরাহ না থাকায় এসব ওষুধ দেওয়া যাচ্ছে না। এতে করে দিন দিন রোগীর সংখ্যা কমতেই আছে।' ওষুধ সরবরাহ না থাকায় গত কয়েক মাসের তুলনায় এই মাসে (মে) সেবা প্রার্থীর সংখ্যা  অর্ধেকে নেমে এসেছে বলে তাঁরা জানান। 

ওষুধ সরবরাহ না থাকার বিষয়ে বিষয়ে জানতে চাওয়া হলে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফয়সল নাহিদ পবিত্র ওষুধ সংকটের সত্যতা স্বীকার করেন। তিনি জানান, 'নিয়ামতপুর উপজেলার ৩০টি কমিউনিটি ক্লিনিকের সবগুলোই বর্তমানে সচল রয়েছে। তবে বেশ কিছু মাস ধরে ওষুধ সরবরাহ বন্ধ থাকায় রোগীরা সমস্যায় পড়েছেন, এটি সত্য। আমরা দ্রুত এই সমস্যা সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি। আশা করছি খুব শীঘ্রই ওষুধ সরবরাহ স্বাভাবিক হবে এবং গ্রামীণ মানুষ আবার পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা পাবেন।' 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ