ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার

সাঁথিয়ায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ: অভিযোগ ও পারিবারিক বক্তব্যে অসামঞ্জস্য, এলাকায় চাঞ্চল্য

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ১১:৩৫:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ১১:৩৫:১০ অপরাহ্ন
সাঁথিয়ায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ: অভিযোগ ও পারিবারিক বক্তব্যে অসামঞ্জস্য, এলাকায় চাঞ্চল্য সাঁথিয়ায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ: অভিযোগ ও পারিবারিক বক্তব্যে অসামঞ্জস্য, এলাকায় চাঞ্চল্য
পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামে সৌদি প্রবাসীর স্ত্রী ফাতেমা খাতুন (২৫) নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা অভিযোগে তাকে নিখোঁজ বলা হলেও, স্বামী ও পরিবারের সদস্যরা দাবি করছেন তিনি এক ব্যক্তির সঙ্গে পালিয়ে গেছেন। অভিযোগ ও পারিবারিক বক্তব্যের এ অসামঞ্জস্য নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, গত ১১ মে সোমবার দুপুরের পর থেকে ফাতেমা খাতুন নিখোঁজ হন। তিনি মাহমুদপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. লুৎফর এবং স্বামী সৌদি প্রবাসী মো. আজমল হোসেন।

এ ঘটনায় আজমল হোসেনের বাবা মো. ইসলাম শেখ সাঁথিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, ফাতেমা খাতুন বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। তবে অভিযোগপত্রে কোনো ব্যক্তির সঙ্গে পালিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়নি বলে জানা গেছে।

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

অন্যদিকে সৌদি প্রবাসী স্বামী মো. আজমল হোসেন দাবি করেন, তার স্ত্রী দীর্ঘদিন ধরে ঝিনাইদহ সদর উপজেলার চাপরী এলাকার মিল্টন নামের এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখতেন। তার অভিযোগ, ফাতেমা খাতুন প্রায় দুই লাখ টাকা নগদ অর্থ, সাত থেকে আট ভরি স্বর্ণালঙ্কার এবং তার নামে কেনা প্রায় ১০ লাখ টাকা মূল্যের জমির কাগজপত্র নিয়ে ওই ব্যক্তির সঙ্গে চলে গেছেন।

পরিবারের দাবি, ফাতেমা খাতুন তার ১০ বছর বয়সী মেয়ে জামিলাকে বাড়িতে রেখেই চলে যান। বিষয়টিকে পরিবারের সদস্যরা অত্যন্ত হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন।

আজমল হোসেনের ভাই মো. ইকবাল হোসেন ও জসিম শেখও একই অভিযোগ করেছেন। তাদের দাবি, ঘটনার পর থেকেই অভিযুক্ত মিল্টনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এছাড়া ফাতেমা খাতুনের ভাইও একই ধরনের বক্তব্য দিয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

তবে স্থানীয়দের প্রশ্ন, পরিবারের সদস্যরা যখন নির্দিষ্ট এক ব্যক্তির সঙ্গে চলে যাওয়ার অভিযোগ করছেন, তখন থানায় দায়ের করা অভিযোগে কেন শুধুমাত্র নিখোঁজ উল্লেখ করা হয়েছে। অভিযোগপত্র ও পরিবারের বক্তব্যের মধ্যে এমন অসামঞ্জস্যের কারণ নিয়েও এলাকায় নানা আলোচনা চলছে।

এলাকাবাসী সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন। একইসঙ্গে তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটিত হয় এবং জনমনে বিরাজমান বিভ্রান্তির অবসান ঘটে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ