ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

মতিহারে পদ্মা পাড়ে অবৈধ বাড়ি নির্মাণ, দ্রুত উচ্ছেদের দাবি

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০৬:৩৯:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০৯:১৮:০০ অপরাহ্ন
মতিহারে পদ্মা পাড়ে অবৈধ  বাড়ি নির্মাণ, দ্রুত উচ্ছেদের দাবি মতিহারে পদ্মা পাড়ে অবৈধ বাড়ি নির্মাণ, দ্রুত উচ্ছেদের দাবি, ছবি- আমিনুল ইসলাম ও নাসিম ইবনে সাঈদ
রাজশাহী মহানগরীর তালাইমারী বালুঘাট সংলগ্ন শহররক্ষা বাঁধের ব্লকের পাশে ও কাজলা ফুলতলা এলাকার পূর্ব পাশে পদ্মা নদীর পাড়ে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে।

নদীর ধারের ব্লক বিছানো সরকারি জায়গায় এই নির্মাণকাজ ঘিরে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং দ্রুত তা অপসারণের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের অভিযোগ, পদ্মা নদীর পাড়ের ব্লক দিয়ে নির্মিত উম্মুক্ত জায়গায় দোকান, ঝুপড়ি বা গরুর গোয়াল ও বসতঘর নির্মাণ নির্মান করা হচ্ছে। এতে নদীর স্বাভাবিক পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি তীরবর্তী এলাকা দখলের আশঙ্কা তৈরি হয়েছে। একইসঙ্গে বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।

এ বিষয়ে তারা দ্রুত অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা ভেঙে ফেলার দাবি জানিয়েছেন। স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসনিক উদ্যোগ না নিলে নদীর তীরবর্তী সরকারি জমি দখল হয়ে স্থায়ী স্থাপনায় রূপ নিতে পারে, যা পরিবেশ ও নদী রক্ষায় বড় ধরনের হুমকি সৃষ্টি করবে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে এখন নজর স্থানীয় বাসিন্দাদের।

জানতে চাইলে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রকৌশলী (সিও) মোঃ রেজাউল করিম। তিনি বলেন, শহররক্ষা বাঁধের ব্লক পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ফলে বিষয়টি দেখার দায়িত্ব তাদের। তারপরও লোক পাঠিয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেন তিনি। 

জানতে চাইলে রাজশাহী উন্নয়ন বোর্ডের (পাউবো), উপ-সহকারী প্রকৌশলী, মোঃ আবু হুরায়রা বলেন, বিষয়টি ইতোমধ্যে আমাদের নজরে এসেছে। অবৈধ দখলদারদের চিঠি দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার