ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাঙ্গাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু পরনিন্দা ও অপবাদের ভয়াবহ পরিণতি টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ পুরুষদের ম্যাচে প্রথম ‘অল-আমেরিকান’ মহিলা রেফারি দল সিংড়ায় জিয়া পরিষদের উদ্যোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রাণীশংকৈলে ৩ দিনব্যাপী ১০ম স্কাউট ক্যাম্পুরী ও দ্বাদশ স্কাউট সমাবেশ অনুষ্ঠিত একসাথে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী হাজির তিস্তা ব্যারেজ পরিদর্শনে ডায়েট করে ওজন কমাতে গিয়ে দুর্বল হয়ে পড়ছেন না তো! রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগান নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বিয়েতে ‘কবুল’ বলা কি আবশ্যক রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে সিআইডির বিজ্ঞপ্তি যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের গোপন সেল ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ প্রশ্ন করতেই সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেয়ার চেষ্টা এসিল্যান্ডের, দিলেন গালিও লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ মান্দার সবাইহাটে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২

রাজশাহীতে ঐতিহ্যের প্রতীক ঢোপকল স্থাপন, নগর ইতিহাস সংরক্ষণে রাসিকের উদ্যোগ

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৭:৪৬:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৭:৪৬:১১ অপরাহ্ন
রাজশাহীতে ঐতিহ্যের প্রতীক ঢোপকল স্থাপন, নগর ইতিহাস সংরক্ষণে রাসিকের উদ্যোগ রাজশাহীতে ঐতিহ্যের প্রতীক ঢোপকল স্থাপন, নগর ইতিহাস সংরক্ষণে রাসিকের উদ্যোগ
রাজশাহী নগরীর হারিয়ে যেতে বসা ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে দড়িখরবোনা রেলক্রসিং মোড়ে একটি ঢোপকল স্থাপন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। নগরীর ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢোপকল স্থাপনের কার্যক্রম পরিদর্শন করেন রাসিকের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় সেখানে উপস্থিত এক পথচারী দম্পতি ঐতিহ্য সংরক্ষণে নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে ঢোপকল স্থাপনের উদ্যোগকে স্বাগত জানান এবং প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা ব্যবসায়ী এনামুল হক বলেন, রাজশাহীর হারিয়ে যেতে বসা ঐতিহ্য সংরক্ষণে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম নগরীর ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে। এজন্য তিনি রাসিক প্রশাসককে ধন্যবাদ জানান।

পরিদর্শনকালে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, হেতেমখা বড় মসজিদ থেকে বর্ণালী সড়ক পর্যন্ত উন্নয়ন কাজ দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। নাগরিক ভোগান্তি কমাতে দ্রুত সড়ক নির্মাণ কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। সড়ক উন্নয়ন কাজের প্রয়োজনেই ঢোপকল স্থানান্তর করতে হয়েছে। তবে ঐতিহ্য সংরক্ষণ ও নগরীর ইতিহাস তুলে ধরতেই নতুনভাবে এটি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গেছে, এক সময় রাজশাহী নগরবাসীর দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল ঢোপকল। আধুনিকতার প্রভাবে ধীরে ধীরে হারিয়ে যেতে বসা সেই ঐতিহ্যকে স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২

নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২